1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে নির্বাহী অফিসার এর ফুলেল শুভেচছা বিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে ১৮৫ বিদ্যালয়ের ৩৪৩ শিক্ষার্থী নিয়ে প্রথমবার মেধাবৃত্তি পরীক্ষা-গাজীপুর সংবাদ  ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে ৩৩ তম বর্ষ কালী পূজা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ 

নাটোরের লালপুরে ছুরিকাঘাতে এক যুবক নিহত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৩৭৮ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের লালপুরে ছুরিকাঘাতে নাজমুল হাসান(২৬) নামের এক যুবক নিহত হয়েছে । আজ শনিবার (১৯ আগষ্ট ) রাত ৮ টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নে নান্দরায়পুর গ্রামে এই ঘটনা ঘটে। নাজমুল হাসান একই গ্রামের আজিজ হোসেনের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, আজ সন্ধ্যার দিকে নাজমুল হাসান উপজেলার নান্দরায়পুরে সনাতন ধর্মাবলম্বীদের
মনসা মন্দিরে মনসা দেবীর পূজা উৎসবে যায়। সেখানে মোটরসাইকেলের গ্যারেজে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে নাজমুলের সাথে মোটরসাইকেল গ্যারেজ এর মালিক একই গ্রামের জামশেদ আলীর ছেলে মোঃ জিয়া(২৪)সহ অজ্ঞাতনামা ৪/৫ জন ব্যক্তির তর্ক-বিতর্ক হয়। এর এক পর্যায়ে জিয়া তার হাতে থাকা চাকু দিয়ে ভিকটিম নাজমুল এর ডান পায়ের উরুতে আঘাত করে । এতে নাজমুল গুরুতর রক্তাক্ত জখম হয়। তাৎক্ষণিক আত্মীয়-স্বজন আহত নাজমুলকে মোটরসাইকেল যোগে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায় ।

সেখানে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণেই নাজমুলের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান। বর্তমানে মরদেহ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল হোসেন আরো জানান, পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের হলে পুলিশ আইনা লোক ব্যবস্থা গ্রহণ করবে। ইতিমধ্যে অভিযুক্তদের আটকের অভিযান শুরু হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com