1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ 

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৪৫৯ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কাপাসিয়ায় বাবার বিরুদ্ধে মেয়েকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর মামা বাদী হয়ে মামলা করায় সেই মামলায় নরপশু পিতাকে গত বুধবার রাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।আজ বৃহস্পতিবার ২৪ আগষ্ট সকালে আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।পরে শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার কাকরাঈদ গ্রামের পিতা মৃত সৌরভ আলী ছেলে সোনা মিয়া (৪১) একজন সবজি বিক্রেতা।
কাপাসিয়ার তরগাঁও ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মোশারফ হোসেনের বাসা ভাড়া নিয়ে গত দুই বছর ধরে বসবাস করে আসছেন। তরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া মেয়ে সোনালী (১৩) তিনি গত পাঁচ মাস যাবৎ প্রায়ই ধর্ষণ করতেন বলে গুঞ্জন চলছিল।

গত মঙ্গলবার ২২ আগস্ট সকালে মেয়েকে স্কুলে যেতে না দিয়ে নির্জন ঘরে ধর্ষণ করেন এবং কাউকে এ বিষয়ে কিছু বলতে নিষেধ করেন। কিন্তু মেয়েকে বিমর্ষ অবস্থায় দেখে তার মা ও মামারা জিজ্ঞাসাবাদ করলে সে তার বাবা কতৃক ধর্ষণের বিষয়টি প্রকাশ করে।সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তার স্বজনরাসহ এলাকাবাসী।

কাপাসিয়া থানার ওসি এএইচএম লুৎফুল কবীর জানান, ওই শিশুর মামা বাদী হয়ে থানায় অভিযোগ দিলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। শিশুর পিতাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com