1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গলাচিপায় দুস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ-গাজীপুর সংবাদ  ছাতকে ইয়াবাসহ ৩ জন, সাজাপ্রাপ্ত মামলায় ২ জন ও নিয়মিত মামলায় ২ জনসহ ৭ জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ-গাজীপুর সংবাদ  গজারিয়ায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জমি বিরোধ নিয়ে ভুক্তভোগীর বক্তব্য।-গাজীপুর সংবাদ  ছাতকে কেন্দ্রীয় শ্মশানঘাট কালী মন্দির পরিচালনা কমিটির পরিচিতি সভা-গাজীপুর সংবাদ  An honest look at Spinfin Casino: what makes it a top choice for UK গলাচিপায় সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত: মালামালসহ ‘পেশাদার চোর’ শাওন ঘরামী গ্রেপ্তার-গাজীপুর সংবাদ  জামালপুরে লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের ছড়াছড়ি প্রশাসনের নিরবতায় জনমনে প্রশ্ন-গাজীপুর সংবাদ  Palpites para a Copa do Mundo 2026: tudo sobre as odds e dicas para Pronostic gagnant : analyse des cotes pour Brésil vs Norvège à la Coupe du গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে- মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ 

নাটোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৪২২ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ১৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। শুক্রবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে নাটোর পুলিশ লাইনসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম এসব তথ্য জানান।

গ্রেফতারা হলেন—বগুড়া জেলার গাবতলী থানার পুরাদহ এলাতার বাদশা সরকারের ছেলে মো. দুলাল মিয়া (৩৯), টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানার পাখাইলকান্দি এলাকার মৃত মোজাফফর আলীর ছেলে মো. আইয়ুব আলী (৪৫), পাবনা জেলার আমিনপুর থানার সৈয়দপুর এলাকার হিরু খানের ছেলে মো. শামীম খান (২০), পাবনা জেলার আমিনপুর থানার কালিনগর এলাকার মৃত এরশাদ আলীর ছেলে মো. নাছির উদ্দিন (২৬), রাজশাহী জেলার এয়ারপোর্ট বাইয়া এলাকার মো. শামীম বাবুর ছেলে মো. আল-আমিন ইসলাম (২৭) পাবনা জেলার বেড়া থাসার পূর্ব শ্রীকন্ঠদিয়া এলাকার মো. সোলেমান শেখের ছেলে মো. খবির শেখ (২২), সিরাজগঞ্জ জেলারশাহজাদপুর থানার বাতিয়া এলাকার আব্দুল জলিল মন্ডলের ছেলে মো. বাচ্চু মিয়া (৫৩) এবং পাবনা জেলার আতাইকুলা থানার চুলকাটা এলাকার মিনহাজ উদ্দিনের ছেলে মো. জিয়াম হোসেন জিম (২০)।

পুলিশ সুপার জানান, নাটোরের সিংড়া উপজেলার সিংড়াপাড়া গ্রামের জনৈক মো. ওসমান গণির একটি লাল ও কালো রঙয়ের ডিসকভার মোটরসাইকেল চুরি হয়। পরে মোটরসাইকেলের মালিক বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে সিংড়া থানায় এজাহার দাখিল করেন। পরে পুলিশের একটি চৌকষ দল চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারের জন্য কাজ শুরু করেন।

পরবর্তীতে পুলিশের চৌকষ দল এবং এন্টি টেরোরিজম ইউনিটের একটি চৌকষ দল অভিযান পরিচালনা করেন। পরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাতিয়া গ্রাম থেকে মামলার চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে এবং তাদের তথ্য অনুয়ায়ী সিরাজগঞ্জ, পাবনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আরও ১৫ টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। এসময় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্যের ৮ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সুপার আরও জানান, উদ্ধার মোটরসাইকেলের প্রকৃত মালিকানা যাচাই করে দেওয়া হবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

এসময় উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আখিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এটিএম মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) মো. আকতারুজ্জামান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com