1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নবনির্বাচিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে পটুয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আনন্দ মিছিল-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ২০ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার- গাজীপুর সংবাদ  পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী।-গাজীপুর সংবাদ  মোহনা টিভির সিইও অপসারণের খবর ভিত্তিহীন দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি নর্থ ওয়েস্ট ইউকের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির।-গাজীপুর সংবাদ  ছাতকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আয়োজনে “জ্ঞানদ্বীপ” মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন-গাজীপুর সংবাদ  নির্বাচনী সাবসেন্টার স্থানান্তরের দাবিতে ছাতকের ছনখাইড়ে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  নাটোরের নলডাঙ্গায় আবারও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে রাত পোহালেই বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নির্বাচন-গাজীপুর সংবাদ  কাপাসিয়ার ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মেহেদী হাসান বাচ্চু: রাজপথের লড়াকু সৈনিক থেকে জনসেবার অঙ্গীকার-গাজীপুর সংবাদ 

গজারিয়ায় অভিনব কায়দায় ফার্মেসী দোকান থেকে ঔষধ নিয়ে লাপাত্তা এক প্রতারক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৪ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা অভিনব কায়দায় এক ফার্মেসী দোকান থেকে ঔষধ নিয়ে লাপাত্তা অজ্ঞাত এক প্রতারক।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার জামালদী বাস ষ্টান্ড এলাকায় মায়ের দোয়া ফার্মেসীতে এই ঘটনা ঘটে। গত রবিবার সন্ধ্যা ৭:৪৫ঘটিকায় অজ্ঞাত নামা ঐ প্রতারক তরিঘরি এবং বিপদগ্রস্ত ভাব নিয়ে ফার্মেসী দোকানে আসে এবং ফোনে কথা বলে ঔষধের নাম লিখে দোকানদারের কাছে শ্লিপ দিয়ে দ্রুত ঔষধ গুলো দিতে বলে,দোকানদার নিজের ও আশেপাশের দোকান থেকে ঔষধগুলো সংগ্রহ করে মোট ১৩,২০০/টাকার ঔষধ দিলে ঐ প্রতারক বলে সামনের স্বপ্না ফার্নিচারে তাঁর মা বসে আছে,সেখানে ঔষধ গুলো নিয়ে গেলে টাকা দিয়ে দিবে।স্বপ্ন ফার্নিচার ফার্মেসী থেকে ১০০গজের মধ্যে হওয়ায় দোকানদার ফয়সাল ঔষধ দিয়ে সাথে তাঁর ছোট ভাই অপুকে পাঠায়।স্বপ্ন ফার্নিচারে যাওয়ার পরে ঐ প্রতারক আরো দুটো ক্রীম লাগবে বলে অপুকে আবার ফার্মেসীতে পাঠায় আর এই সুযোগে ঐ প্রতারক লাপাত্তা,তাঁকে আর খুঁজেও কোথাও পাওয়া যায় নাই।পরে সিসি ক্যামেরা ফুটেজ দেখে প্রতারকের ছবি ও ভিডিও সংগ্রহ করে।জানা যায়,ঐ প্রতারক ইতিমধ্যে গজারিয়া ও সোনারগাঁও উপজেলার একাধিক ফার্মেসী থেকে প্রতারণা করে ঔষধ নিয়ে গেছে।এ বিষয় মায়ের দোয়া ফার্মেসীর মালিক মো:ফয়সাল মাহামুদ ওপেল বাদী হয়ে অজ্ঞাত নামা ঐ প্রতারকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী বলেন,অভিযোগ পেয়েছি,সিসি ক্যামেরা ফুটেজ ও ছবি সংগ্রহ করেছি,এই প্রতারককে আটকের চেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com