1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

কুলাউড়ায় ৪১ কেজি গাঁজাসহ আটক ২-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৮ টাইম ভিউ

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৪১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে কুলাউড়া উপজেলার ভাটেরা স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু, এসআই আনোয়ার মিয়াসহ পুলিশের একটি দল ৩ নম্বর ভাটেরা ইউনিয়নের ভাটেরা স্টেশন বাজারস্থ কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ রোড সংলগ্ন মনু মিয়ার মার্কেটের গ্যারেজে অভিযান পরিচালনা করে। গ্যারেজে থাকা একটি প্রাইভেট কারের ভেতর থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় কয়েকটি প্যাকেটে মোট ৪১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আটকৃতরা হলেন কুলাউড়া বাদে মনসুর এলাকার মৃত সিরাজ মিয়া ছেলে তাজুল ইসলাম (৩৫) এবং একই উপজেলার ইসলাম নগর এলাকার বাসিন্দা  মোঃ জসিম মিয়া (২৭)।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান, আটককৃত দুই ব্যক্তি সম্পর্কে শালা-দুলাভাই। তারা ৩/৪ দিন আগে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে পলাতক দুই ব্যক্তির সহযোগিতায় এই বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করেন। এই গাঁজা সুবিধাজনক সময়ে ঢাকায় পাচারের উদ্দেশে এই গ্যারেজে মজুদ রেখেছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com