1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে ছাগল চুরি করার সময় জনতার হাতে দুই চোর আটক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৬ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ভবানন্দপুর গ্রামে শনিবার ৯ সেপ্টেম্বর দুপুরে মোটরসাইকেলে করে ছাগল চুরি করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে দু’জন ছাগল চোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ছাগলের মালিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। আটক দুই ছাগল চোর বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া জিল্লুরপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে আমিনুল ইসলাম (২৮) ও ঠাকুরগাঁও সদর উপজেলার মুনছুর আলীর ছেলে লাভলু ইসলাম (২৮)। তারা মোটরসাইকেলযোগে কৌশলে ছাগল চুরি করে বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে পুলিশ জানায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নেকমরদ ভবানন্দপুর গ্রামের রফিকুল ইসলামের একটি খাসি ছাগল বাড়ির সামনে রাস্তায় ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখেন। চোর আমিনুল ইসলাম ও লাভলু খাসি ছাগলটি চুরি করে তাদের ব্যবহৃত মোটরসাইকেল যোগে পালিয়ে নিয়ে যাবার সময় রফিকুলের মেয়ে তাদের দেখে ফেলে চোর চোর বলে চিৎকার করলে উপস্থিত জনতা ধাওয়া করে ওই দুই চোরকে আটক করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাগল ও মোটরসাইকেলসহ তাদের গ্রেপ্তার করেন।
রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল জানান, আটককৃত দুই ছাগল চোরকে মোবাইল কোর্ট করে এদিন দুপুরে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com