1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

নাটোরে ১ম জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৫ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখেত নাটোর জেলা প্রশাসন আয়োজিত ১ম জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় দিবসটি উদযাপন উপলক্ষে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং গেষ্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৪৩ (নাটোর-নওগাঁ) এর সংসদ সদস্য রত্না আহমেদ।

জেলা কালচারাল অফিসার রাকিবিল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি এবং নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক সুবীধ কুমার মৈত্র অলক, পৌর কাউন্সিলরবৃন্দ, পৌর কর্মকর্তা কর্মচারীগণ, পৌরসভা পরিচালিত বনলতা বালিকা উচ্চ বিদ্যালয় ও বড়গাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী নয়ন হালদার, শিল্পী সৈয়দ মাসুম রেজা, শিল্পী ভাবনা ইসলাম, শিল্পী নিপা বসাক, শিল্পী অন্বেষা অপরাজিতা, শিল্পী সাবরিন আক্তার শান্তা প্রমুখ। এছাড়াও নৃত্যশিল্পীরা মনোরম নৃত্য পরিবেশন করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com