1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
Faire HypeBet Casino Proposer Axerophtol Itinérant Jeux Dargent Recevoir Together • région européenne Try It Now Treue Und VIP Programme Jet casino • deutsches Territorium Start Playing Με Την Υψηλότερη Βαθμολογία Ηλεκτρονικά Τυχερά Παιχνίδια Καζίνο Για Νεοσύλλεκτους · Ευρώπη Play & Claim casino wazamba প্রত্যেক পরিবারের প্রধান নারী পাবেন”ফ্যামিলি কার্ড”- ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী -গাজীপুর সংবাদ  গলাচিপায় গ্রামীণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পক্ষ থেকে বস্ত্র বিতরণ-গাজীপুর সংবাদ  জঙ্গলসলিমপুরে যৌথবাহিনীর বিপুল অস্ত্র গোলাবারুদ উদ্ধার: সন্ত্রাসীদের পতনে সাধারণ নিরীহদের স্বস্তি-গাজীপুর সংবাদ  তাহিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে ‘মিথ্যা তথ্য প্রকাশের’ প্রতিবাদে মানববন্ধন-গাজীপুর সংবাদ  LuckyCapone Gokpaleis: Jouw Verse Bestemming voor Digitale Amusement Hard Rock Casino: Jouw Bestemming voor Premium Gaming Amusement

জাতীয় পার্টির তৃণমূলের প্রশ্ন মোস্তফা আল মাহমুদ আসলে কার?-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৬ টাইম ভিউ

জামালপুর প্রতিনিধিঃ

মোস্তফা আল মাহমুদ এমন এক সুবিধাবাদী রাজনৈতিক নেতা যিনি একাধারে ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জামালপুর জেলা জাতীয় পার্টির সভাপতি এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। অথচ বলা বাহুল্য, যার জামায়াতে ইসলামীর রাজনীতি থেকে উত্থান। পরে বিএনপিতে অনুপ্রবেশ করলেও সেখানে সে সুবিধা করতে না পেরে সমালোচিত বিদিশার সাথে সখ্যতা বাড়িয়ে জাতীয় পার্টির রাজনীতিতে অনুপ্রবেশ করে। তারপর পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর অত্যন্ত সুকৌশলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ হাতিয়ে নেন। আরও জানা যায়, জাতীয় পার্টির রওশনপন্থীদের সাথে তার দহরম মহরম সম্পর্ক বিদ্যমান থাকায় এখন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মিটিংয়ে যত রকম আলোচনা ও সিদ্ধান্ত হয় তার সবকিছু রওশনপন্থীদের কাছে পাচার করেন তিনি। একদিকে তিনি বিদিশার সাথে সখ্যতা রেখে চলেছেন আবার তা গোপন করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মুহাম্মদ কাদের এমপির প্রিয়পাত্র সেজে তার কাছ থেকে জামালপুর-২ ইসলামপুর আসনে আগাম এমপি প্রার্থী হিসেবে টিকেট বাগিয়ে নেন।
অপরদিকে জামালপুরের সদর ৫ আসনের এমপি প্রার্থী বিশিষ্ট শিল্পপতি, দানবীর, জনপ্রিয় জনবান্ধব জননেতা জামালপুর জেলা জাতীয় পার্টির সুযোগ্য সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন খানকে জাতীয় পার্টির চেয়ারম্যান আগাম এমপি প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে তাকে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

অথচ কথিত প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ জাতীয় পার্টির চেয়ারম্যানের নির্দেশ উপেক্ষা করে জামালপুর সদর আসনে ষড়যন্ত্রের জাল বিছাতে শুরু করেন। আগাম এমপি প্রার্থী জননেতা আলহাজ্ব জাকির হোসেন খান এর নির্বাচনী মাঠ নষ্ট করতে তার বিপক্ষে নেমে পর্দার আড়ালে অবস্থান করে তার ভাই ঋণখেলাপি আনোয়ার হোসেনকে জামালপুর সদর আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মিথ্যাচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে দলের বিরুদ্ধে প্রত্যক্ষ শৃঙ্খলা ও শিষ্টাচার পরিপন্থী কাজ করে যাচ্ছেন। এখন তৃণমূল জাতীয় পার্টির প্রশ্ন জাতীয় পার্টির হাইকমান্ডের মধ্যে ঘাপটি মেরে থাকা বিশ্বাসঘাতক, ভুঁইফোড় ও ধান্দাবাজ মোস্তফা মাহমুদ আসলে কার হয়ে কাজ করছে তা পরিষ্কার হওয়া দরকার। তবে সে যারই এজেন্ট হোক না কেন তার বর্তমান অবস্থান জাতীয় পার্টির রাজনীতির জন্য কতটা ভয়ংকর তা এখন পানির মত পরিষ্কার। তাই তার অপসারণ এখন সময়ের দাবী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com