1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : শেখ মোস্তাফিজুর রহমান-গাজীপুর সংবাদ  নীলফামারীতে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডির পুরস্কার বিতরণ-গাজীপুর সংবাদ  Mostbet’teki en iyi casino oyunları ve kazanç fırsatları ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক সম্প্রসারণ ও আধুনিকায়নে ১৭৪ কোটি টাকা ব্যয়ে দুই-লেন সড়ক নির্মাণ কাজের শুভ সূচনা করলেন এমপি মিলন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা রাসায়নিক সার জব্দ-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা নাগরিক তথ্য অধিকার ফোরামের কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  গজারিয়ায় ভাই-চাচাতো ভাইদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ-গাজীপুর সংবাদ  ৭ দফা দাবি আদায়ে জামালপুর জেলা দলিল লেখক সমিতির সমাবেশ-গাজীপুর সংবাদ  Pin Up Casino: ¿qué necesitas saber sobre las 250 tiradas gratis? Популярные слоты в Pin Up Casino: что выбрать для удачной игры в 2026

রাণীশংকৈলে গলায় ফাঁস দিয়ে শিশুর মৃত্যু-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৬ টাইম ভিউ

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নে শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গলায় ফাঁস দিয়ে হিরা মোহন (১১) নামে এক শিশু মারা গেছে। মৃত হিরা চাপোড় পার্বতীপুর গ্রামের অনন্ত বর্মনের ছেলে। রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম এবং লেহেম্বা ইউপি চেয়ারম্যান আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, হিরামোহন কিছু দিন ধরে শারিরীক অসুস্থতায় ভুগছিল। ঘটনার দিন পরিবারের লোকজন কাজে বাইরে ছিল। সকলের অগোচরে হিরা নিজ শোবার ঘরের শরের সাথে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেয়। তাঁর দাদা ললিত বর্মন বাড়িতে ফিরে হিরাকে ঝুলন্ত দেখতে পেয়ে চিৎকার দিয়ে ডাকাডাকি করলে পরিবারের লোকজন ছুটে এসে গলার ফাঁস খুলে হিরাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করলে তারা মৃত হিরাকে বাড়িতে ফেরত নিয়ে যায়। তারা পরে থানা পুলিশকে ফোন দেয়। সংবাদ পেয়ে এএসপি সার্কেল রেজাউল হক, ওসি তদন্ত মহসিন আলী ও এসআই সফিকুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেন।
থানার ওসি গুলফামুল
ইসলাম আরো বলেন, লাশ পোস্টমর্টেমের জন্য ঠাকুরগাঁও জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ নিয়ে থানায় একটি ইউ ডি মামলা হয়েছে মর্মে ওসি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com