1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ 

গাজীপুর শ্রীপুরে নির্মাণাধীন কারখানায় হামলাঃ সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের শাস্তি দাবি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৫৭ টাইম ভিউ

মোঃ কামাল পারভেজ গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন কারখানায় গভীর রাতে হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগ তুলে এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে নির্মাণাধীন সেই কারখানার সামনে সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ এই দাবি করে।

সংবাদ সম্মেলনে বলা হয়, গতকাল বুধবার গভীর রাতে এইচ এস কে বিডি, নামের নির্মাণাধীন ওই কারখানায় দুই শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী হামলা-ভাঙচুর চালায়। এ সময় সন্ত্রাসীরা কারখানার কয়েকজন কর্মচারীকে মারধর ও কারখানায় লুটপাট চালায় বলে অভিযোগ করা হয়। কারখানার পক্ষ থেকে দাবি করা হয়, তাতে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সংবাদ সম্মেলনে কারখানার ব্যবস্থাপক মোঃ জিল্লুর রহমান বলেন, গতকাল বুধবার গভীর রাতে চিহ্নিত সন্ত্রাসী আসাদুজ্জামান মানিক (৪৫) দুই শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে কারখানার মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় আমরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় সন্ত্রাসীরা কারখানার নিরাপত্তা কর্মীদের মারধর করে নগদ টাকা ছিনিয়ে নেয়।

জিল্লুর রহমান আরও বলেন, সন্ত্রাসীরা এ সময় আমাদের কারখানার নিরাপত্তাকর্মী আজহারুল ইসলামকে ব্যাপক মারধর করে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ২০২২ সালে কারখানার নির্মাণ কাজ শুরু হয়। কাজ শুরুর পর থেকে বিভিন্ন সময় চাঁদার দাবিতে হুমকি দিয়ে আসছে সন্ত্রাসী মানিক।

এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজমুল করিম দৈনিক দেশ বার্তা কে বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ সময় কারখানায় দুই শতাধিক বহিরাগত ছিল। তাদের অনেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেয়েছি। আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com