1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
জামালপুরে মেয়র পদপ্রার্থী ফিরোজ মিয়ার উঠান বৈঠক অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর।-গাজীপুর সংবাদ  ছাতকে জালালিয়া কামিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি-গাজীপুর সংবাদ  ইসলামপুরে হযরত শাহজালাল (রঃ) ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন-গাজীপুর সংবাদ  গজারিয়ায় যাত্রা শুরু করল ‘ন্যাচার লাউঞ্জ’-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়া অনুষ্ঠিত হয়েছে সকল স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা সম্মাননা স্মারক প্রদান-গাজীপুর সংবাদ  ​স্বপ্ন ছোঁয়ার আগেই নিভে গেল সোনিয়ার জীবনপ্রদীপ: রাণীশংকৈলে মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু-গাজীপুর সংবাদ  জুড়ীতে ৩ কেজি গাঁজাসহ আটক ১-গাজীপুর সংবাদ  Zahraniční Casina Pro České Hráče: jak si nárokovat exkluzivní bonusy a výhody পূর্বাভাসভিত্তিক পদক্ষেপ: ঝুঁকিপূর্ণ ১০০ পরিবারকে অর্থ সহায়তা-গাজীপুর সংবাদ 

নাটোরের লালপুরে পদ্মায় ইলিশের সুরক্ষা প্রদানে জেলেদের প্রণোদনা প্রদান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২৫৫ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের লালপুরে জেলার পদ্মা নদী তীরের ৫০০ জেলের মধ্যে সাড়ে ১২ টন ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

আজ রোববার সকাল ১০টায় লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ইলিশ সুরক্ষায় প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে জেলেদের মধ্যে প্রণোদনা হস্তান্তর করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য মো, শহিদুল ইসলাম বকুল। সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আবুল কালাম আজাদ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের জিআই পণ্য ইলিশ আমাদের দেশের জনসাধারণের পুষ্টির অন্যতম প্রধান উৎস। দেশে বাৎসরিক ৫ দশমিক ৬৫ লাখ টন ইলিশ উৎপাদন হচ্ছে এবং দেশের জিডিপিতে এক শতাংশ অবদান রাখছে। আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এই ২২ দিনে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ। ইলিশের উৎপাদন বৃদ্ধিতে এই সময়ে ইলিশকে পূর্ণ সুরক্ষা প্রদান করতে হবে।
অনুষ্ঠানে জেলার পদ্মা নদী অধ্যুষিত লালপুর উপজেলার ৫০০ জন জেলেকে ২৫ কেজি করে ভিজিএফের চাল প্রদান করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন জানান, প্রজনন মৌসুুমে ইলিশকে সুরক্ষা প্রদানে লিফলেট, পোস্টার, ব্যানার ও মাইকিং এর মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। এই সময়ে ইলিশের সুরক্ষা আইন অমান্যকারীকে এক থেকে দুই বছরের সশ্রম কারাদন্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা যাবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com