1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ 

আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ থেকে নৌকার মনোনয়ন প্রার্থীকে জয়ী করতে হবে- আফজাল হোসেন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২১৫ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন পটুয়াখালীতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি বলেন পটুয়াখালীর আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থেকে নৌকার মনোনয়ন প্রার্থীকে জয়ী করতে হবে।

তিনি বলেন, আমি পটুয়াখালী জুবলি স্কুলে পড়াশোনা করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সূর্যসেন হলে সাধারণ সম্পাদক হই, এরপরে আমি ভিপি নির্বাচিত হই। ছাত্রলীগের রাজনীতি শেষ করে আমি যুবলীগের কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করি। এরপরে আওয়ামী লীগের সহ-সম্পাদক হই। এরপরে ২০০৯ সাল থেকে আমি তিনবার আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এর দায়িত্ব পালন করি। এখন আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করছি। রবিবার ০৮ অক্টোবর সকাল ১১ টা সময় পটুয়াখালী অফিসার্স ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পটুয়াখালী আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমাজকর্মী, মসজিদের ইমাম, সাংস্কৃতিক কর্মী সহ পটুয়াখালী জেলার সাংবাদিকবৃন্দ।

তিনি আরোও বলেন, পটুয়াখালীর ১ আসনে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের পাশে রয়েছি, আপনারা দেখেছেন আমার সাথে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ ইউনিয়ন আওয়ামী লীগ সহ সবাই আমার সাথে কাজ করেছে। এই এলাকার মানুষের যে কোন বিপদে আমি তাদের আমার সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করি। আপনারা দেখেছেন করোনা কালীন সময়ে আমি পটুয়াখালীতে ট্রাকে ট্রাকে করে খাদ্যদ্রব্য এনে বিতরণ করেছি। শুধুমাত্র পটুয়াখালীতে নয় আমি ঢাকায় পটুয়াখালীর যে সকল বাসিন্দারা বিভিন্ন এলাকায় থাকেন তাদের বাসায়ও খাদ্যশস্য পৌঁছে দিয়েছি।

পটুয়াখালী সন্তান হিসেবে আপনাদের বলতে চাই, আজকের যে বাংলাদেশ এটি ঘুরিয়ে দাঁড়িয়েছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ বিশেষ করে পটুয়াখালী কি না পেয়েছে। সারা বাংলাদেশের যে উন্নয়নের জয়যাত্রা তা বাস্তবায়ন হয়েছে বঙ্গবন্ধুর কন্যার হাত ধরে।

এ সময়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, পটুয়াখালীতে যে কেউ মনোনয়ন চাইতেই পারে, আওয়ামীলীগ একটি গণতান্ত্রিক দল, এখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ড যাকে মনোনয়ন দিবে আমরা তার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com