1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম:
রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় তারেক, দেশ গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নাই —- সৌজন্যবোধ শ্রদ্ধাই সুস্থ গণতন্ত্রের মূল ভিত্তি:তারেক-গাজীপুর সংবাদ  নির্বাচনে বিএনপি-জামাত (৪৯% -৩২%) স্বতন্ত্র ৫% এনসিপি ৩% শতাংশ-গাজীপুর সংবাদ  শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর শিক্ষা-গাজীপুর সংবাদ  ধানের শীষ প্রার্থী এহসানুল পরাজয় : দল বিলুপ্তি দায়ে প্রভাব প্রতিক্রিয়া জনমনে-গাজীপুর সংবাদ  এক দল ও গ্রামের ৩ এমপি’র চমক!একই বাড়ির সন্তান-২: উৎফুল্ল সারাগ্রাম চট্টগ্রামবাসী-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় বিএনপির ভরাডুবি: অতি-আত্মবিশ্বাস ও দখলদারিত্বের মাশুল দিলেন রিয়াজুল হান্নান-গাজীপুর সংবাদ  গজারিয়া ৫৪ বছর পর আক্ষেপ গুচিয়ে ইতিহাস গড়লেন কামরুজ্জামান রতন,-গাজীপুর সংবাদ  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নিরঙ্কুশ জয় পিরোজপুর-২ আসনে আহম্মদ সোহেল মনজুর সুমন।-গাজীপুর সংবাদ  নির্বাচনের দায়িত্ব শেষে পরপর ২জন আনসার সদস্য নিহত-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন-গাজীপুর সংবাদ 

গজারিয়া মুসল্লিদের বিক্ষোভ মিছিল ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের আগ্রাসন বন্ধের দাবিতে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৭০ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ফিলিস্তিনের গাজা উপত্যকায় সাধারণ মানুষের উপরে দখলদার ইসরাইল বাহিনী কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা।

গজারিয়া উপজেলার বিভিন্ন মসজিদ থেকে মিছিল নিয়ে সাধারণ মুসল্লিরা গজারিয়া ভবেরচর হাইস্কুল মাঠে আসতে থাকে।

প্রধান অতিথি ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ সাহিদ মোঃ লিটনের উপস্থিতিতে এবং মাওলানা হোসাইন আহমদ ইসহাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রতিবাদি বক্তব্য দেন আলেম-ওলামারা।

সমাবেশে বক্তারা বলেন, ‘দখলদার ইহুদিবাদী ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র। এই অবৈধ রাষ্ট্রটি ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচার বোমা হামলা করে গণহত্যা চালাচ্ছে। সেই গণহত্যায় প্রকাশ্যে নির্লজ্জভাবে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো। ইসরাইলকে যারা সমর্থন করছে তারা বাংলাদেশ এবং মুসলিম বিশ্বের শত্রু উল্লেখ করে নিরীহ ফিলিস্তিনি নাগরিকদের স্বাধীন ভূখণ্ড ফিরিয়ে দিতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা। গাজায় মানবিক বিপর্যয় চলছে উল্লেখ করে নিরীহ ফিলিস্তিনিদের সহযোগিতা করতে মুসলিম রাষ্ট্রগুলোকে মিলিতভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এ সময় ফিলিস্তিনকে জোরালো সমর্থন দেওয়ায় ও দখলদার ইসরাইল বাহিনী কর্তৃক ফিলিস্তিনের নীরিহ নাগরিকদের উপর হামলার প্রতিবাদ এবং ফিলিস্তিনের নাগরিক হত্যায় জাতীয়ভাবে শোক পালন করার সিদ্ধান্ত নেওয়ায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানান তারা।
এছারাও ইহদীদের পন্য বর্জন করার অনুরোধ করেন মুসলমানদের।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মুফতি ফয়জুল্লাহ, মুফতি আলী হায়দার, মাওলানা মুক্তার হোসেন মিয়াজী, মাওলানা আব্দুল আলিম, মওলানা আল আমিন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আল আমিন সরকার সহ খতমে নবুয়ত গজারিয়া উপজেলায় নেতৃবৃন্দ ও উপজেলার তৌহিদী জনতা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com