1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
একই মাঠে ঝরল দুটি তাজা প্রাণ: পাট কাটেতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের করুণ মৃত্যু, এলাকায় শোকের মাতম-গাজীপুর সংবাদ  প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প: কাপাসিয়ায় ‘স্মার্ট কৃষি কার্ড’ তথ্য সংগ্রহ শুরু, মিলবে ১০ ধরনের সেবা-গাজীপুর সংবাদ  Pinco casino bonusları: 2026 yılına özel promosyonları keşfedin Micasino en Chile: descubre los mejores bonos y promociones del año Explora el mundo de las apuestas en Ecuador con la bet593 app  ছাতকে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় রথযাত্রা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  গলাচিপায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত-গাজীজুর সংবাদ  নতুন ভোটার হওয়ার ১৫ দিনের বিশেষ সুযোগ : ইসি-গাজীপুর সংবাদ  ৪৫ বছর পর শহীদ জিয়া’র হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক-গাজীপুর সংবাদ  গজারিয়ায় ফিল্মী স্টাইলে ডাকাতির ঘটনায় আটক ১৪ ডাকাত-গাজীপুর সংবাদ 

গলাচিপায় ইলিশ রক্ষায় তেতুলিয়া নদীতে উপজেলা প্রশাসনের অভিযানে ০২ জেলের কারাদণ্ড-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২৬৭ টাইম ভিউ

মিঠুন পাল, পটুয়াখালী প্রতিনিধি

মা ইলিশ রক্ষায় পটুয়াখালীর গলাচিপা উপজেলায় তেতুলিয়া নদীর বিভিন্ন স্থানে গতকাল রবিবার রাতভর অভিযান চালিয়ে ০৯ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ০২ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল ।

উপজেলা মৎস দপ্তরের সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা স্পিডবোট নিয়ে গতকাল রাতে নদীতে অভিযানে নামেন। তাঁরা রাতভর অভিযান চালিয়ে চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নের বিভিন্ন স্থানের নদীতে অভিযান চালিয়ে ০২টি মাছ শিকারের ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। এসব নৌকা থেকে ০৯ জেলেকে আটক করা হয়। তাঁদের মধ্যে ০২ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ০১ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে ০৬ কিশোরকে। এসময় প্রায় ৭০ কেজি মাছ জব্দ করে বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করা হয়। এছাড়া প্রায় ০২ লক্ষ টাকার জাল জব্দ করে বিনষ্ট করা হয়।

ইউএনও গলাচিপা বলেন, মা ইলিশ রক্ষা করার জন্য তাঁরা চেষ্টা করে যাচ্ছেন। অভিযানও অব্যাহত রেখেছেন। মা ইলিশ সংরক্ষণ অভিযানের মধ্যে জেলেরা যাতে নদীতে না নামেন, এ জন্য ১৫৫০০ জেলেকে খাদ্যসহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এখন ইলিশের প্রজনন মৌসুম চলছে। এ সময় মা ইলিশ ডিম পাড়ার জন্য সমুদ্র থেকে মিঠা পানিতে আসে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ১২ অক্টোবর থেকে ০২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিভিন্ন স্থানে মা ইলিশ শিকার করছেন কিছু জেলে। উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে নদীতে অভিযান অব্যাহত আছে।
উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা জনাব মো. জহিরুন্নবী বলেন, এখন ইলিশ ডিম দিচ্ছে। ধৈর্য ধারণ করে সংরক্ষণ করলে ইলিশের উৎপাদন বাড়বে কয়েক গুণ। এ সময় ইলিশ ধরা থেকে বিরত থাকার জন্য জেলেদের অনুরোধ করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com