1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ 

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাচারচক্রের আটক-৩ l র‌্যাব-১৫-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৩৩৩ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি

কক্সবাজার উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে মানব পাচারকারী চক্রের তিনজন আসামী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।

২২ অক্টোবর,রাত ভর র‌্যাব-১৫,সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের চৌকস আভিযানিক দল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন এলাকায় অভিযানে মানবপাচার চক্রের তিনজন’কে আটক করে।

পেকুয়া থানাধীন হোসাইনাবাদ এলাকার মোঃ বেলাল র‌্যাব-১৫, এর নিকট অভিযোগে তার ছোট ভাই মোঃ হেলাল (৪১) মানব পাচার চক্রের খপ্পরে পড়ে পাচারের শিকার হয়েছে। অভিযোগ সূত্রে,ভিকটিম হেলাল পেশায় একজন কৃষক। সে পানের বরজে কাজ করার সুবাদে পেকুয়া ও চকরিয়ার বিভিন্ন এলাকায় গমনাগমন করতো এবং মানব পাচার চক্রের সাথে পরিচয় হয়ে উঠে। একপর্যায়ে মানবপাচারকারী চক্রটি মোঃ হেলাল ও পেকুয়ার আরও ০৪ জন ভিকটিমকে পাসপোর্ট এবং ভিসার ঝামেলা ছাড়াই উচ্চ বেতন ও উন্নত জীবনযাপনের জন্য মালয়েশিয়া চাকুরীর প্রস্তাব এবং সেখানে যাওয়ার পর টাকা পরিশোধের প্রলোভন দেখায়। ফলে তারা প্রলোভনে প্রলুদ্ধ হয়ে গত ০৮ অক্টোবর-২৩ ভোর বেলা বাড়ী থেকে বের এবং মানবপাচারকারীরা তাদের অজ্ঞাত স্থানে যায়। পরদিন উখিয়া থানা এলাকা সংলগ্ন সমুদ্রপথে নৌকাযোগে মালয়েশিয়ার উদ্দেশ্যে পাচার করে দেয়। ভিকটিমরা সমুদ্রপথের দুর্গম যাত্রায় কাতর হয়ে পরে এবং মালয়েশিয়া না গিয়ে দেশে ফিরে আসার জন্য কাকুতি-মিনতি করলে পথিমধ্যে মানবপাচার চক্রটি মায়ানমারের অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য জনপ্রতি দুইলক্ষ টাকা মুক্তিপণ দাবী করে প্রত্যেক ভিকটিমের বাড়ীতে ফোন করে। মুক্তিপণ দিতে ব্যর্থ হলে ভিকটিমদের প্রাণে মেরে ফেলার হুমকিসহ তাদেরকে মারধর করার ভিডিও ইমো’তে পরিবারের নিকট প্রেরণে ভিকটিমের পরিবার র‌্যাবের স্মরণাপন্ন হয়। অভিযোগ সূত্রেগোয়েন্দা নজরদারী বৃদ্ধি গোপন সংবাদে পাচার চক্রদের আটক করে।

পাচারকারী চক্রকারীরা হলেন ১। মোঃ ছাবের (২৫) (রোহিঙ্গা),পিতা-মৃত দিল মোহাম্মদ,২। আরাফা (৩৭) (রোহিঙ্গা),পিতা-কেফায়েত উল্লাহ, উভয় সাং-শফিউল্লাহকাটা রোহিঙ্গা ক্যাম্প নং-১৬, ব্লক-ডি-৩, এবং ৩। মোঃ শারমিন (২৫),পিতা-মোঃ আলীম,মাতা-মোস্তাজিবা খাতুন, সাং-গয়ালমারা, সর্ব থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।

জিজ্ঞাসাবাদে,চক্রটির যোগসাজশে মোঃ হেলাল ও পেকুয়ার আরও ০৪ জন ভিকটিমকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে চক্রের অপর সদস্যদের হেফাজতে মায়ানমারে আটক’সহ সংঘবদ্ধচক্রে দীর্ঘদিন ধরে ভিকটিমদের চাকুরী ও মালয়েশিয়া পাঠানোর প্রলোভনে মিয়ানমারে আটকে মুক্তিপণ আদায় করে আসছিল বলে জানা যায়।

এ ঘটনায় মোঃ বেলাল বাদী হয়ে গ্রেফতারকৃত তিনজনসহ এজাহারে আরও ০৪ জন’সহ অজ্ঞাতনামা ৪/৫ জন পাচারকারীর বিরুদ্ধে উখিয়া থানায় এজাহার দাখিল হয়েছে। তথ্য নিশ্চিত করেছেন,মোঃ আবু সালাম চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com