1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ 

বিএনপি-জামাত দেশের শত্রু, রাজনৈতিক সকল অপশক্তিকে রুখতে হবে- রায়পুরে শিক্ষামন্ত্রী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২৫৮ টাইম ভিউ

পীরজাদা মোঃ মাসুদ হোসাইনঃ

বিএনপি জামায়াত গুজব ছড়াচ্ছে, এ সকল অপশক্তিকে যে কোন মুল্যে প্রতিহত করতে হবে। নতুন শিক্ষানীতি নিয়েও বিএনপি-জামায়াত অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন। তাই বাম-ডান মিলিয়ে সরকারবিরোধীরা গুজব এবং অপপ্রচার চালাচ্ছে চালাবে, এগুলোতে কান দিবেননা।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অতীতেও বিএনপি এমন সমাবেশের ডাক দিয়ে নৈরাজ্য সৃষ্টি করেছে। তাদের পক্ষ থেকে যদি ঠিক তাই হয়, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না। আর আওয়ামীলীগের নেতাকর্মীরা তা মোকাবিলা করবেই।

দীপু মনি আরও বলেন, আওয়ামী লীগ শান্তি ও মানুষের অধিকারের পক্ষে। সেই দায়িত্ব আওয়ামী লীগ সবসময় পালন করে এসেছে। তাই সরকারের পাশাপাশি দলও দায়িত্ব পালন করবে। বিএনপি সমাবেশের নামে সহিংসতা করার পরিকল্পনা আছে বলে জনমনে আশঙ্কা রয়েছে। সমাবেশে আরো বক্তব্য প্রদান করেন, লক্ষ্মীপুর-~ রায়পুর আসনের মাননীয় সংসদ সদস্য ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এসেন্সিয়াল ড্রাগের এমডি ডাঃ এহসানুল কবীর জগলুল, শিক্ষক সমিতির নেতা মাষ্টার আলমগীর হোসেন, রায়পুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি (ভাঃ) জাকির হোসেন নোমান, সাঃ সম্পাদক আবু সাইদ জুটন প্রমূখ। সভাপতিত্ব করেন, রায়পুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মামুনুর রশীদ, সঞ্চালনা করেন রায়পুর উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান।
এর আগে মন্ত্রী রায়পুর সরকারী কলেজের ৬ তলা ভবন, রায়পুর আলীয়া মাদ্রাসার ৬ তলা ভবন, রায়পুর উপজেলা প্রশাসন আর্ট স্কুলের ২ তলা ভবনের শুভ উদ্বোধন করেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com