1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে নির্বাহী অফিসার এর ফুলেল শুভেচছা বিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে ১৮৫ বিদ্যালয়ের ৩৪৩ শিক্ষার্থী নিয়ে প্রথমবার মেধাবৃত্তি পরীক্ষা-গাজীপুর সংবাদ  ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে ৩৩ তম বর্ষ কালী পূজা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ 

বাউফলের সড়কে ধ্বস!!-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৬৮ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার বউফল উপজেলার বাউফল, কালিশুরী-বরিশাল মহাসড়কের একাংশ ধ্বসে পড়ায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। যে কোনো মুহুর্তে ওই সড়কে বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েকদিন আগে বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নের খান বাড়ির সামনে ওই মহাসড়কের প্রায় ১৫০ ফুট দৈর্ঘ্যের একাংশ ধ্বসে পড়ে। আলোকি নদীর তীরে থাকা সড়কটির ওই অংশ এর আগেও ধ্বসে পড়ে। ধ্বস ঠেকাতে নাম মাত্র পাইলিং করার পর কিছুদিন যেতে না যেতেই সড়কটি আবারও ধ্বসে পড়ে। ২০১৮-২০১৯ ইং অর্থবছরে সড়ক ও জনপথ বিভাগ বাউফল থেকে ডিসি রোড হয়ে বরিশাল পর্যন্ত প্রায় ১০০ কোটি টাকা ব্যায়ে সড়কটির পূণনির্মাণ করে। কালিশুরী ডিগ্রী কলেজের অধ্যাপক অহিদুজ্জামান সুপন বলেন, প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে এই সড়কে। দিনে না হলেও রাতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, প্রতিদিন ধ্বসে যাওয়া এলাকা অতিক্রমের সময় আতংকে গা শিউরে ওঠে। দ্রুত টেকসই পাইলিং নির্মাণের দাবী জানান তিনি। সূর্যমনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বলেন, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে নির্মিত এই সড়ক দিয়ে ডিসি রোড হয়ে বাকেরগঞ্জ, বরিশাল ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করা হয়। এই কারণে সড়কটি বেশ গুরুত্বপূর্ণ। দ্রুত সড়কটি মেরামত না করা হলে ওই পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে। এ প্রসঙ্গে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আতিক উল্লাহ সাংবাদিকদের বলেন, খুবই দ্রুততম সময়ের মধ্যে সড়কটি মেরামত করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com