1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নবনির্বাচিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে পটুয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আনন্দ মিছিল-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ২০ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার- গাজীপুর সংবাদ  পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী।-গাজীপুর সংবাদ  মোহনা টিভির সিইও অপসারণের খবর ভিত্তিহীন দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি নর্থ ওয়েস্ট ইউকের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির।-গাজীপুর সংবাদ  ছাতকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আয়োজনে “জ্ঞানদ্বীপ” মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন-গাজীপুর সংবাদ  নির্বাচনী সাবসেন্টার স্থানান্তরের দাবিতে ছাতকের ছনখাইড়ে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  নাটোরের নলডাঙ্গায় আবারও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে রাত পোহালেই বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নির্বাচন-গাজীপুর সংবাদ  কাপাসিয়ার ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মেহেদী হাসান বাচ্চু: রাজপথের লড়াকু সৈনিক থেকে জনসেবার অঙ্গীকার-গাজীপুর সংবাদ 

কলাপাড়ায় আপন নিউজের সম্পাদক সন্ত্রাসী হামলার শিকার, বিভিন্ন মহলে নিন্দা।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৩০০ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ বিডি ডটকম সম্পাদক ও প্রকাশক এস.এম আলমগীর হোসেন (৪০) সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে পৌর শহরের নাচনাপাড়া কালি মন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সাংবাদিক আলমগীর হোসেন বাসা থেকে বাজারে আসছিল। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।

আহত সাংবাদিক আলমগীর হোসেন জানান, বঙ্গবন্ধু কলোনীর বাসিন্দা মো.রাজীব রাঢ়ী বিভিন্ন সময় নেশা করে তার পরিবারের সদস্যদের উপর প্রায়ই নির্যাতন চালাত। এর প্রতিবাদ করায় সে আমার উপর চড়াও হয়। এর রেশ ধরে ঘটনার সময় আমার চলন্ত মোটর বাইক থামিয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী রাস্তার পাশ থেকে ইট উঠিয়ে এলোপাথাড়ি হামলা করে। এসময় স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি ও কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম জানান, এস.এম আলমগীরের উপর হামলা নিন্দনীয়। তিনি এ ঘটনার বিচার দাবী করেছেন।

সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু বলেন, কেউ অন্যায় করলে আইন আদালত আছে, গায়ে হাত দেয়ার অধিকার নাই কারোর। তিনিও এর তীব্র নিন্দা জানিয়েছেন।
সাংবাদিক উত্তম কুমার হাওলাদার জানান, এ হামলা অনাকাঙ্ক্ষিত। দোষীদের গ্রেপ্তার করা হোক।

এছাড়াও জেলা প্রেসক্লাব পটুয়াখালীর সাংবাদিক বৃন্দ
এঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং আসামিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান জানান, দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ব্যাপারে অভিযুক্ত রাজিব এর সাথে যোগাযোগের চেষ্টা কার হলে তাকে পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com