1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম:
Maximize your winnings: navigating withdrawal processes at Online Pokies NZ Entdecken Sie die aufregendsten Casino-Promotions im Jahr 2026 Wat maakt een casino betrouwbaar en veilig? চট্টগ্রামে বিশ্বের বড় জুলুস! ৫৫তম ঐতিহাসিক অর্ধ কোটি জনতার জশনে জুলুস-গাজীপুর সংবাদ  নরসিংদী রায়পুরা,মরজালে ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস-গাজীপুর সংবাদ  পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “Higher studies and Research in Germany”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  Guida ai prelievi nei casinò online: tutto quello che devi sapere ইখতিয়ার উদ্দিন বায়েজিদ বোস্তামী থানার নতুন ওসি জননিরাপত্তা অপরাধ দমনে অভিযানে সকলের সহায়তা: সিএমপি-গাজীপুর সংবাদ  অ্যান্টিসিপেটরি এ্যাকশন ট্রিগার-বেইজড পাইলট-২০২৬’ প্রকল্পের আওতায় পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় ৪২০ পরিবারকে নগদ সহায়তা-গাজীপুর সংবাদ  নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন গনেশপুরের রুহি-গাজীপুর সংবাদ 

বাউফলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন!!-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২০১ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। ০৬.১১.২৩ইং তারিখ রোজ সোমবার দুপুরে উপজেলার ১১নং দাসপাড়া ইউনিয়নের উত্তর দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত রুহুল আমিন আকন (৫৪) গ্রামে জমিজমা মাপঝোপ করে জীবিকা নির্বাহ করতেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন থেকে রুহুল আমিনের সঙ্গে তার ছোট ভাই রেজাউল করিম আকনের (৪৫) পৈত্রিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব চলছিল। সোমবার দুপুরে ছোট ভাই রেজাউল তার অংশের সম্পত্তি বন্টন করে দেওয়ার জন্য বড় ভাই রুহুল আমিনকে অনুরোধ করেন। এ বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে দুই ভাই ঘর থেকে ২টি ধারালো দা এনে উভয়কে আক্রমন শুরু করেন। ঘটনার সময় তাদের ভাগ্নে রুবেল (৩৫) উভয়কে নিষেত করার জন্য এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে ৩ জনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিনকে মৃত ঘোষনা করেন। গুরুত্বর আহত অবস্থায় রেজাউল করিম ও তাদের ভাগ্নে রুবেলকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. দিবা দেবনাথ সাংবাদিকদের বলেন, নিহত ও আহতদের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করার হয়েছে। রেজাউল ও রুবেল পুলিশের নজরদারিতে চিকিসাধীন রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com