1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ 

গজারিয়া প্রযুক্তিগত শিক্ষায় দক্ষতা ও উচ্চতর প্রকৌশল বিদ্যা অর্জনের লক্ষ্যে সমন্বয় সভা।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২৩৮ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা অবস্থিত জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউটের অডিটোরিয়াম হলে ডিপ্লোমা প্রকৌশল শিক্ষা পরবর্তী উচ্চতর বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং এর প্রয়োজনীয়তা সর্ম্পকে এবং গজারিয়া উপজেলা তথা সারাদেশে মানসম্মত প্রযুক্তিগত শিক্ষা বিস্তার ও দক্ষ জনশক্তি অর্জনের লক্ষ্যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও গজারিয়া ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (জিস্ট পলিটেকনিক) এর শিক্ষার্থীদের অংশগ্রহণে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা ড. আব্দুল মান্নান সরকার-এর সভাপতিত্বে এবং জিস্ট পলিটেকনিকের ইন্সট্রাক্টর ও রেজিস্ট্রার ইঞ্জি. সৈয়দ মোহাম্মদ শাকিল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রধান সমন্বয়ক এবং রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট এর সাবেক অধ্যক্ষ ড. এ. কে. এম জয়নাল আবেদিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউটের সম্মানিত অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মামুন শরীফ।

আয়োজিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর মেকাট্রনিক্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অধ্যাপক মিজানুর রহমান, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর মেকাট্রনিক্স ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক রেজাউন উস সালেহীন, এছাড়াও আরও বক্তব্য রাখেন জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল টেকনোলজির চীফ ইন্সট্রাক্টর ইঞ্জি. রিফাত শিকদার, জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউট এর কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজির ইন্সট্রাক্টর ইঞ্জি. তরিকুল ইসলাম।

উক্ত সভা আয়োজন, বাস্তবায়ন ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল, সিভিল ও কম্পিউটার বিভাগের ইন্সট্রাক্টরবৃন্দ।

এসময় গজারিয়া ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (জিস্ট পলিটেকনিক) এর অডিটোরিয়াম হলে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞ বক্তারা উচ্চতর শিক্ষা ও দক্ষতা অর্জন এবং প্রকৌশলী শিক্ষা পরবর্তী সফলতা অর্জনের লক্ষ্যে নানা চ্যালেঞ্জ ও কৌশল সর্ম্পকে গুরুত্বপূর্ণ বক্তব্য আলোকপাত করেন। শিক্ষার্থীদের সাথে প্রকৌশল শিক্ষার জটিলতা ও উত্তরণ সর্ম্পকে মতবিনিময় করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com