1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
গলাচিপা গজালিয়ায় ঈদ উপহারের চাল বিতরণ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে হেজবুত তাওহীদ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  জুড়ীতে ‘ইফতার ও জুলাই প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  জুড়ীতে জায়ফরনগর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ইসলামী ফাউন্ডেশনের যাকাত বিতরণ,অসহায়দের পাশে মানবতার হাত-গাজীপুর সংবাদ পরিচ্ছন্ন কর্মচারীর ঈদ উপহারে রেকর্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের চমক ! চসিক ইতিহাসে প্রথম-গাজীপুর সংবাদ  সামাজিক সেবা ব্যবসা উদ্যোগ জোরদারে এসএএফই (SAFE) কমিটির আত্মপ্রকাশ ও কর্মশালা-গাজীপুর সংবাদ  হাটহাজারীতে সশস্ত্র হামলা লুটপাট হত্যাচেষ্টার অভিযোগে মামলা:ভুক্তভোগী নারী-গাজীপুর সংবাদ  পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লন্ডন সিটি যুবদলের সহ-সভাপতি সিপার রেজা-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-ড্রেন পরিষ্কার ও ময়লা অপসারণে প্রশাসনের উদ্যোগ, সচেতনতার আহ্বান ইউএনও’র-গাজীপুর সংবাদ 

গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বসতঘরে হামলা- ভাঙচুর, আহত ৫-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২১৮ টাইম ভিউ

মিঠুন পাল, (পটুয়াখালী) জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বসতঘরে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। গত রোববার (১২ নভেম্বর) খেলা শেষে সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে নারীসহ আহত হয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছে ৫ জন। এর মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত হওয়ায় একজনকে বরিশাল হাসপাতালে রেফার করা হয়েছে। আহতরা হলেন, মোঃ জাবেদ হোসাইন (২৫), মোঃ আতিকুর মীর(১৭), মোসাঃ ফাতেমা বেগম(২৩), মোসাঃ শিমলা বেগম(১৮)। তাদের সকলের বাড়ি উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের

০২ নং ওয়ার্ড, সুতাবাড়ীয়া গ্রামে।

এই ঘটনায় আহত জাবেদ হোসাইন (২৫) বাদী হয়ে একই এলাকার অভিযুক্ত মোঃ মোকছেদুল খা (১৯) কে এক নম্বর আসামি ও মোঃ বাইজিদ খাঁ(২০) কে দুই নম্বর আসামি করে ৮ জনের নাম উল্লেখ করে গলাচিপা থানায় এজাহার দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টেে আতিকুরের দলের সাথে মোকছেদুলের দলের খেলা চলাকালীন হ্যান্টবলে পেনাল্টি শর্ট নিয়ে বিরোধ হয়। এসময় খেলা কমিটির মাধ্যমে বিরোধ মিমাংসা করা হয়। কিন্তু এ ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে সন্ধ্যায় মোকছেদুল খাঁ দেশীয় অস্ত্রসস্ত্র ও দলবল নিয়ে বাদীর ঘর বাড়িতে হামলা-ভাঙচুর চালায়। এসময় বাড়ির লোকজনকে মারধর করে গুরুতর আহত করে।

এ বিষয়ে বাদী মোঃ জাবেদ হোসাইন বলেন, সন্ধ্যায় বাজার থেকে আমি ও আমার স্ত্রী মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। বাড়ির সামনে আসতেই দেখি মোকছেদুল খাঁ ১০/১২ জন ছেলে নিয়ে দাঁড়িয়ে আছে। সবার হাতে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র। আমাদের দেখেই তারা হামলা চালায়, মারধর শুরু করে। পরে বাড়িঘর ভাঙচুর করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোঃ জহির মৃধা বলেন, ঘটনার সময় তিনি এলকায় ছিলেন না। তবে মোকছেদুল খাঁ ও তার সঙ্গীদের উশৃংখল উল্লেখ করে তিনি বলেন, ঘরবাড়িতে হামলা করে মারধর করেছে তারা।

অভিযোগের বিষয় জানতে, মোকছেদুলের ফোনে একাধিকবার ফোন করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, এ বিষয়ে এজাহার দাখিল হয়েছে। ঘটনা তদন্ত করে আসামি গ্রেফতার ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com