1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
নবনির্বাচিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে পটুয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আনন্দ মিছিল-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ২০ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার- গাজীপুর সংবাদ  পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী।-গাজীপুর সংবাদ  মোহনা টিভির সিইও অপসারণের খবর ভিত্তিহীন দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি নর্থ ওয়েস্ট ইউকের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির।-গাজীপুর সংবাদ  ছাতকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আয়োজনে “জ্ঞানদ্বীপ” মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন-গাজীপুর সংবাদ  নির্বাচনী সাবসেন্টার স্থানান্তরের দাবিতে ছাতকের ছনখাইড়ে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  নাটোরের নলডাঙ্গায় আবারও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে রাত পোহালেই বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নির্বাচন-গাজীপুর সংবাদ  কাপাসিয়ার ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মেহেদী হাসান বাচ্চু: রাজপথের লড়াকু সৈনিক থেকে জনসেবার অঙ্গীকার-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত দুই, থানায় মামলা।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৩৯৮ টাইম ভিউ

কাপাসিয়া প্রতিনিধি।

গাজীপুরের কাপাসিয়ায় পূর্ব শত্রুতার জেরে গত ৩০ শে অক্টোবর প্রতিপক্ষের হামলায় মোঃ সোহেল মিয়া (৩৫) ও তার স্ত্রী সাবিনা আক্তার(২৬) দুজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ সোহেল মিয়া কাপাসিয়া থানায় মামলা নং ০২ তাং ০৩/১১/২৩ দায়ের করেছেন। এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের বানারকান্দি গ্রামের মোঃ আয়েছ আলীর ছেলে মোঃ সোহেল মিয়া ও তার স্ত্রীকে পূর্ব শত্রুতার জেরে তাদের প্রতিবেশি ১। মোঃ চাঁন মিয়া (৪০), ২। মোঃ রানু মিয়া (৪৮), উভয় পিতা – মৃত মাহাম্মদ,৩। মোঃ রোকন উদ্দিন (২৩), ৪। মোঃ সিয়াম (২০), উভয় পিতা মোঃ রানু মিয়া সহ অজ্ঞাত ৩/৪ জন গত ৩০ শে অক্টোবর আনুমানিক সন্ধা ৬টা সময় দা, লাঠি, লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সোহেলের বাড়িতে প্রবেশ করে তাদেরকে লক্ষ করে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে।এ সময় সোহেলের স্ত্রী সাবিনা আক্তার প্রতিবাদ করলে রানু মিয়া ও তার সহযোগিরা তাদেরকে এলোপাতাড়ি ভাবে মারধর করতে থাকে, এক পর্যায়ে চাঁন মিয়া তার হাতে থাকা দা দিয়ে সাবিনা আক্তারের মাথায় কোপ মেরে গুরুতর জখম করে সাবিনার গলায় থাকা স্বর্নের চেইন নিয়ে চলে যায়। পরে আহত সাবিনা আক্তার কে চিকিৎসার জন্য কাপাসিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়, এবং মোঃ সোহেল মিয়া স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহন করেন। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর বলেন, উক্ত ঘটনায় সাবিনা আক্তারের স্বামী মোঃ সোহেল মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com