1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

কাপাসিয়ায় করাত কলে অভিযানে ৫ হাজার টাকা জরিমানা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২৭৭ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ এসএম মাসুদ

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দুটি করাতকলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দুটি করাত কল থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

গতাকল মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার পাবুর-বরুন মোড় এলাকায় পাশাপাশি দুটি করাত কলে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমী।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমী বলেন, করাত কল (লাইসেন্স) বিধিমালা ২০১২ অনুযায়ী লাইসেন্স না নিয়ে স’ মিল চালানোর দায়ে দুই মালিককের একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা ও স’ মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ মেশিনের হ্যান্ডেল করাত জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় উপজেলা বন কর্মকর্তা ও থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com