1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাজীপুরের কালীগঞ্জে ৭২ ঘন্টায় হত্যা মামলার রহস্য উদ্ঘাটন।-গাজীপুর সংবাদ  ছাতকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবসে মানববন্ধন-আলোচনা সভা-গাজীপুর সংবাদ  নলুয়া বাগির ৯নংওয়ার্ডে সরকারি কালভার্ট থাকায় কৃষকের অভিযোগ,এলাকাবাসীর ক্ষোভ-গাজীপুর সংবাদ  গীতা পাঠ অনুষ্ঠিত হল ৫ লক্ষ কন্ঠে–ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।-গাজীপুর সংবাদ  ইপসা ‘র উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন-গাজীপুর সংবাদ  “উপদেষ্টারা বিদেশী পোর্ট অপারেটরদের মার্কেটিং অফিসারদের মত কথা বলছে” -চট্টগ্রাম বন্দর ইস্যুতে স্টুডেন্টস ফর সভরেন্টি-গাজীপুর সংবাদ  ছাতকে দক্ষিণ খুরমা ইউনিয়নে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবির লিফলেট বিতরণ-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তরিকুল ইসলামের বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান-গাজীপুর সংবাদ  সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত-গাজীপুর সংবাদ  জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ-গাজীপুর সংবাদ 

গোয়ানঘাট সীমান্তের কে এই গডফাদার শ্যাম কালা তার খুঁটির জোর কোথায়!-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২৫৫ টাইম ভিউ

ক্রাইম প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলা সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিষেধাজ্ঞা অমান্য করে, দাপটের সঙ্গে শ্যাম কালা ভারত বাংলাদেশ চোরাচালান ব্যবসা করছে,এবং ভারত বাংলাদেশ চোরাচালান ব্যবসায়ীদের কাছ থেকে জেলা ডিবি পুলিশের লাইনম্যান পরিচয় দানকারী শ্যামকালা, জেলা ডিবির নাম ভাঙ্গিয়ে প্রতিদিন চাঁদা আদায় করছেন। ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপদ পয়েন্ট গুলো থেকে। যে-সব পয়েন্ট গুলো থেকে চাঁদা আদায় করা হচ্ছে উপজেলার সোনারহাট মাতুরতল বাজার রাস্তা,পান্তুমাই, বাবুর কোনা, হাজিপুর, প্রতাপপুর, লামাপুঞ্জি, নস্কিয়া পুঞ্জি, মন্দির ঘাট, পুরাতন সংগ্রামপুঞ্জি, লন্ডনী বাজার, কাটারির খাল, এসব এলাকা দিয়ে সন্ধা থেকে শুরু করে সারা-রাত উপরোক্ত এলাকার সমূহ দিয়ে দেদারছে ভারত হতে বাংলাদেশে আসছে ভারতীয় কালো কালো মহিষ ও গরুসহ বিভিন্ন ব্রান্ডের পণ্য৷

সেই সাথে রয়েছে ভারতীয় চিনি, চা পাতা, কসমেটিক, শাড়ি, থ্রিপিস, লেহেঙ্গা,মদ, ইয়াবা,ফেনসিডিল সহ বিভিন্ন পণ্য সামগ্রী ৷
তবে এসব পণ্য বাংলাদেশে প্রবেশের পর জেলা ডিবি পুলিশের কথিত নামধারী লাইনম্যান শ্যাম কালা চক্র এই চক্রটিকে সহযোগিতা করছে। উপজেলার পশ্চিম জাফলংয়ের শ্যামকালা, সেকেন্ড ইন কমান্ড শ্যামকালা,সর্বদাই জেলা ডিবি প্রশাসনের সাথে লিয়াজু রক্ষা করে বলছেন স্থানীয়রা।

বিনিময়ে ভারত বাংলাদেশ ব্যবসায়ীদের কাছ থেকে হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা বৈধতা দিচ্ছে অবৈধ চোরাচালান ব্যবসার৷
তাদের নিরাপদ রাস্তা, কাটারিখাল চা বাগান এলাকা হয়ে নৌপথে নৌকা বোঝাই দিয়ে রাতের আধারে নেওয়া,ও রাধানগর বাজার হয়ে ওপেন গরু মহিষ, ভারতীয় চিনি, চা পাতা, কসমেটিক, শাড়ি, থ্রিপিস, লেহেঙ্গা, মোবাইল ফোন, মদ ,ইয়াবা, ফেনসিডিল, সহ বিভিন্ন পণ্য,যাচ্ছে কৌশল অবলম্বন করে এক এক সময় একেক রাস্তা ব্যবহার করে থাকেন।

সীমান্তে চোরাচালন সংশ্লিষ্টদের দাবী তারা বিভিন্ন লাইন দিয়ে বাংলাদেশে নিয়ে আসছে গরু মহিষ৷ ভারতীয় চিনি, চা পাতা, মোবাইল ফোন, কসমেটিক, শাড়ি, থ্রিপিস, লেহেঙ্গা, মদ, ইয়াবা, নাছির উদ্দিন, বিড়ি টেন্ডুল পাতা,যার বদৌলতে ভারত বাংলাদেশ ব্যবসায় সহযোগিতা কারীদের দিতে হয় মোটা অংকের টাকা কারণ কেউ তাদেরকে ধরার সুযোগ নেই ৷

কেউ বাধা দেওয়ার সাহস করলে তাকে হুমকি ধামকি মারপিট করা হয়৷ প্রশাসনের নিরব ভূমিকা থাকায় ব্যবসায়ীরা অনায়াসে ব্যবসা করতে পারছে বলে সচেতন মহলের ধারণা। গোয়াইনঘাটবাসীর দাবি খুব দ্রুত এসব চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহন করবেন প্রশাসন।
এবিষয়ে জানতে শ্যাম কালার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com