1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ 

শ্রীপুরের মাওনা চৌরাস্তায় পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৩০৬ টাইম ভিউ

মোঃ কামাল পারভেজ গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরের শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ব্যস্ততম মাওনা চৌরাস্তায় পেট্রোল বোমা ও ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। পেট্রোল বোমা বিষ্ফোরন হলে আগুন ধরে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়। ককটেল দুটি অবিস্ফোরিত ছিল। বুধবার (২২ নভেম্বর)রাত ৮টার সময় মাওনা চৌরাস্তায় উড়াল সেতুর নিচে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সন্ধ্যার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর উপর থেকে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ও দুইটি ককটেল ছুড়ে। পেট্রোল বোমা বিস্ফোরন হয়ে আগুন ধরে গেলে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চলাচলরত মানুষ উড়াল সেতুর নিচ থেকে ভয়ে আতঙ্কিত হয়ে

ছুটোছুটি করে আশেপাশের মার্কেট ও দোকানের ভিতর অবস্থান নেয়। এসময় অল্প সময়ের জন্য উড়াল সেতুর নিচে ও এর আশপাশে সাধারণ মানুষ ও মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে মাওনা হাইওয়ে পুলিশ, বিজিবির মোবাইল টিম, শ্রীপুর থানা পুলিশ এবং শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুব মোর্শেদ জানান, ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কিছুক্ষন পরই যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com