1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমুলক সভা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৪৭ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ

আগামী ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৭ নবেম্বর সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁন।
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের উপর গুরুত্বারোপ করে পরামর্শমুলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খাঁন ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,ওসি আবুবকর মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস যথাযোগ্য মর্যাদায় পালন এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস জাঁকজমকপুর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে ব্যাপক কর্মসুচি গ্রহণ করা হয়েছে।

গৃহীত কর্মসুচিগুলো সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে মুল কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে।

এদিকে প্রস্তুতিমূলক সবার শেষে বেলা ১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে মাসিক সভা ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খাঁন।

উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সড়কের পাশের মৎস্য ঘেরে আউট ড্রেন কার্যকর করা, অমান্য করলে মামলা করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সুষ্ঠ ও সুন্দর পরিবেশনের জন্য এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com