1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে ২০ পিচ ইয়াবা সহ ১ জন ও নিয়মিত মামলায় ১ জন– গ্রেফতার ২-গাজীপুর সংবাদ  সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে রাণীশংকৈলে বিএনপি–জামায়াত সংঘর্ষ,আহত-৪-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে ইউএনও অফিসে হামলা: নিয়োগ পরীক্ষার নথিপত্র ছিনতাই, বিএনপি সভাপতিসহ ৪০ জনকে আসামি করে মামলা -গাজীপুর সংবাদ  গজারিয়া রাস্তার জন্য জমি দিয়ে বিপাকে ৪ পরিবার: খালের দোহাই দিয়ে উচ্ছেদের নোটিশ-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল : চট্টগ্রাম মহানগর ছাত্রশিবির-গাজীপুর সংবাদ  মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল আলোচনা সভা : সিয়াম সাধনায় নফল ইবাদতে মনোযোগের আহ্বান-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল।-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২-গাজীপুর সংবাদ  বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  হরিপুর ইউএনও কার্যালয়ে ঢুকে কলেজের নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি’র সভাপতির বিরুদ্ধে-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁও-২, উপজেলার চেয়ারম্যান থেকে পদত্যাগ করে ভাইয়ের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী জুয়েল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৬৪ টাইম ভিউ

হুমায়ুন কবির ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও-২ আসনে ভাইয়ের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়তে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন আলী আসলাম জুয়েল। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার আপন চাচাতো ভাই আ.লীগ নৌকা মার্কার মনোনিত প্রার্থী মাজহারুল ইসলামের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করছেন। মঙ্গলবার(২৮ নভেম্বর) বিকালে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমারের বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার।

পদত্যাগের পর ঠাকুরগাঁও-২ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আলী আসলাম জুয়েল।
আলী আসলাম জুয়েল আওয়ামী লীগের দলীয় টিকিট পেতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু দলের সভাপতি শেখ হাসিনা এই আসন থেকে জুয়েলের আপন চাচা সংসদ সদস্য দবিরুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম সুজনকে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দেন। মাজহারুল ইসলাম সুজন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক পদে দায়িত্ব পালন করছেন।
অপরদিকে মাজহারুল ইসলাম সুজনের চাচাতো ভাই আলী আসলাম জুয়েল উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আলী আসলাম জুয়েলের সমর্থকরা জানান, জনপ্রিয় প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে গ্রিন সিগন্যাল রয়েছে। ঠাকুরগাঁও -২ আসনে আলী আসলাম জুয়েলের জনপ্রিয়তায় অন্যান্য প্রার্থীর চেয়ে বহুগুণে বেশি। দলের বাহিরেও দলমত নির্বিশেষে তার গ্রহণযোগ্যতা রয়েছে। সাধারণ মানুষের সাথে সম্পৃক্ততা রয়েছে। তাই তিনি নির্বাচনের মাঠে লড়াই করতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ হতে পদত্যাগ করেছেন। জয়ের মালা এবার জুয়েলের গলায় পড়াবে বলেও সমর্থকরা জানান।
এ বিষয়ে আলী আসলাম জুয়েল বলেন, পদত্যাগ করেছি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন
পত্র ক্রয় করেছি, ইনশাল্লাহ ঠাকুরগাঁও-২ আসনের আপামর জনসাধারণ আমার সঙ্গে রয়েছে। এ দিকে দলীয় মনোনয়ন না পেয়ে আলী আসলাম জুয়েল(নৌকার প্রার্থী)ভাইয়ের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এনিয়ে নানা জল্পনা ও গুঞ্জন শুরু হয়েছে ঠাকুরগাঁও-২ নির্বাচনী এলাকায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com