1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ 

ছাতকের দোয়ারাবাজারে দলীয় নেতাকর্মীদের সাথে জাতীয় পার্টির প্রার্থী এ্যাডভোকেট নাজমুল হুদা হিমেলের মতবিনিময়-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৫ টাইম ভিউ

সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জ-৫(ছাতক ও দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মনোনীত প্রার্থী প্রয়াত সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুল মজিদের ছেলে এ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার মুরাদনগর জামে মসজিদে মুসুল্লীদের সাথে নামাজ আদায় করে এই মতবিনিময় সভায় যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আলহাজ¦ জাহাঙ্গীর আলম,জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক শেখ জাহির আলী,প্রচার সম্পাদক মোঃ গোলাম হোসেন অভি,দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নুর হোসেন আব্দুল্লাহ,জেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি এমদাদুল হক দিলবর প্রমুখ। এছাড়াও উপজেলা জাতীয় পার্টি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ-৫(ছাতক ও দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল বলেছেন, বিশ্বায়নের এই যুগে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করলে ও বিগত দেড় দশকে দেশের সাধারন ভোটারগণ নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে তাদের মতামত ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেননি। তিনি আগামী ৭ই জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনটির নিরপেক্ষতা নিয়ে শংঙ্কা প্রকাশ করে বলেন,দেশের মানুষ অধির আগ্রহে ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় বসে আছে, কিন্তু সরকারের হস্তক্ষেপ না থাকলে এবং প্রশাসনের লোকজনের নিরপেক্ষ ভূমিকা পালন করলে এই আসনের মানুষ এবার পরিবর্তন চায় এবং তিনি এই আসনের মানুষের ভোটে বিপুলভাবে জয়লাভ করার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি নির্বাচিত হলে তার পিতার অসমাপ্ত কাজগুলো হলো সাধারন মানুষের অন্ন,বস্ত্র,বাসস্থান,চিকিৎসাসেবাসহ রাস্তাঘাট,স্কুল কলেজে বৈপ্লবিক পরিবর্তন আনয়ন করা। এই আসনের মানুষজন আমার মরহুম পিতা সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুল মজিদকে ভালবাসতেন বলেই তিনি এবার পরিবর্তনের স্বপ্নঁ নিয়ে এই আসনে প্রার্থী হয়েছেন। তিনি আরো বলেন,সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের নয়বছরের শাসনামলে তৃণমূলের অর্থাৎ গ্রাম পর্যায়ের মানুষের দৌড়গড়ায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দেশে উপজেলা পদ্ধতি স্থাপনের মাধ্যমে বিকেন্দ্রীকরণ করেছিলেন। কাজেই দেশের মানুষ এখনোও জাতীয় পার্টির শাসনামলের উন্নয়ন কর্মকান্ডকে স্মরণ রেখেছেন। তিনি আগামী ৭ জানুয়ারী কৃষকদের সেই লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে ছাতক ও দোয়ারাবাজার উপজেলাবাসীর প্রতি আহবান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com