1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  স্বাধীনতা পুরস্কারে মনোনীত ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল বাকী-গাজীপুর সংবাদ  ছাতকের কাজীহাটা গ্রামে ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  চরমহল্লা ইউনিয়নের নানশ্রী গ্রামে সানফ্লাওয়ার সোসাইটির নতুন কমিটি গঠন হয়-গাজীপুর সংবাদ  ছাতকে মাদ্রাসা শিক্ষার্থী শিশু বদর উদ্দিন হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবী-গাজীপুর সংবাদ  শীর্ষ সন্ত্রাসী শহিদুলসহ তার ভাই সন্ত্রাসী ছিনতাইকারী শাবুসহ আটক-৩: সিএমপি ডিবি (উত্তর)-গাজীপুর সংবাদ  ছাতকে হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ-গাজীপুর সংবাদ  চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন-গাজীপুর সংবাদ  চেক হাতে নতুন স্বপ্ন: আসমার ভাঙা গোয়ালঘরে আশার আলো জ্বাললেন- ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান-গাজীপুর সংবাদ  হতদরিদ্রদের ইফতার সামগ্রী বিতরণ :জনসেবা ন্যায্য দাবি পূরণে এমপি সুফিয়ান-গাজীপুর সংবাদ 

পঞ্চগড়ে ইউএনও’র গাড়ি খাদে পড়ে প্রকৌশলী নিহত, ইউএনওসহ আহত-৩-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৮ টাইম ভিউ

স্টাফ রিপোর্টারঃ

পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও’র গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আবু সাঈদ নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন।
এ ঘটনায় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বিসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২ ডিসেম্বর) মধ্যরাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের চাওয়াই সেতু সংলগ্ন চেকরমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাইদ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার প্রকৌশলী ছিলেন। তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার কাহারোল উপজেলায়। আহত অন্য দুইজন হলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন ও সহকারী প্রোগ্রামার নবিউল করিম সরকার। পুলিশ ও স্থানীয়রা জানান,
শনিবার রাতে ইউএনও’র গাড়িতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার ও উপজেলা সাবেক এলজিইডির প্রকৌশলীসহ চারজনে এক সঙ্গে পঞ্চগড় শহরে যাচ্ছিলেন। এ সময় অমরখানা সেতু সংলগ্ন চেকরমারী এলাকায় সড়কে মোড় ঘুরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান প্রকৌশলী আবু সাঈদ। এ সময় স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। এরমধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা। তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেন মোল্লা জানান, অমরখানা সেতু সংলগ্ন এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান প্রকৌশলী আবু সাঈদ। এ ঘটনায় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বিসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। গাজিপুর সংবাদ – হু. কবির।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com