1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে ইয়াবাসহ ৩ জন, সাজাপ্রাপ্ত মামলায় ২ জন ও নিয়মিত মামলায় ২ জনসহ ৭ জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ-গাজীপুর সংবাদ  গজারিয়ায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জমি বিরোধ নিয়ে ভুক্তভোগীর বক্তব্য।-গাজীপুর সংবাদ  ছাতকে কেন্দ্রীয় শ্মশানঘাট কালী মন্দির পরিচালনা কমিটির পরিচিতি সভা-গাজীপুর সংবাদ  An honest look at Spinfin Casino: what makes it a top choice for UK গলাচিপায় সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত: মালামালসহ ‘পেশাদার চোর’ শাওন ঘরামী গ্রেপ্তার-গাজীপুর সংবাদ  জামালপুরে লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের ছড়াছড়ি প্রশাসনের নিরবতায় জনমনে প্রশ্ন-গাজীপুর সংবাদ  Palpites para a Copa do Mundo 2026: tudo sobre as odds e dicas para Pronostic gagnant : analyse des cotes pour Brésil vs Norvège à la Coupe du গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে- মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  USDT sportsbook bonuses for World Cup 2026: maximize your betting experience

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১১২ টাইম ভিউ

তাহিরপুর সুনামগন্জ প্রতিনিধি:

চাঁদা না দেওয়ার অভিযোগে বাদাঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. দেলোয়ার হুসেনের ওপর হামলার প্রতিবাদ ও অভিযুক্ত আফতাব উদ্দিনের দ্রুত গ্রেফতারের দাবিতে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বাদাঘাট বাজারের সচেতন ব্যবসায়ী বৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাজারের বিভিন্ন ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা জানান, বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে উপজেলার নুরপুর গ্রাম থেকে বাদাঘাট বাজারে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ডাচ-বাংলা এজেন্ট ব্যাংক শাখায় যাওয়ার পথে দেলোয়ার হুসেনকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন ও তার সহযোগীরা। পরে বাদাঘাট বাজারে আফতাব উদ্দিনের নিজস্ব ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে তাকে প্রায় তিন ঘণ্টা আটকে রেখে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে মাথা ও ডান হাতে জখম করা হয় এবং হত্যাচেষ্টা চালানো হয় তাকে পাকা ফ্লোরে ফেলে আফতাব উদ্দিন ও তার সহযোগীরা দফায় দফায় কিল-ঘুষি ও লাথি মেরে ২০ লাখ টাকা চাঁদা আদায়ের চেষ্টা করে।

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক সবুজ আলম বলেন, “৯০-এর দশকে জয়নাল বাহিনী সাধারণ মানুষের ওপর নানা ধরনের নির্যাতন চালিয়েছে। এখন ২০২৬ সালে এসে তারই সন্তান আফতাব উদ্দিন সাধারণ মানুষের ওপর একই ধরনের অত্যাচার শুরু করেছে। বাজারের ব্যবসায়ীদের তুলে নিয়ে গিয়ে চাঁদা দাবি করা হচ্ছে। আমরা এই চাঁদাবাজকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

অন্যান্য ব্যবসায়ীরা বলেন, দেলোয়ার হুসেন একজন সুনামধন্য ব্যবসায়ী। তার ওপর এ ধরনের হামলার ঘটনায় বাজারের ব্যবসায়ী সমাজ আতঙ্কিত হয়ে পড়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলা ও হয়রানির ঘটনা অত্যন্ত নিন্দনীয়।
বক্তারা আরও বলেন, বাজারের সকল ব্যবসায়ীকে চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করবে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

প্রতিবাদী মানববন্ধনে বক্তারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com