1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে ইয়াবাসহ ৩ জন, সাজাপ্রাপ্ত মামলায় ২ জন ও নিয়মিত মামলায় ২ জনসহ ৭ জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ-গাজীপুর সংবাদ  গজারিয়ায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জমি বিরোধ নিয়ে ভুক্তভোগীর বক্তব্য।-গাজীপুর সংবাদ  ছাতকে কেন্দ্রীয় শ্মশানঘাট কালী মন্দির পরিচালনা কমিটির পরিচিতি সভা-গাজীপুর সংবাদ  An honest look at Spinfin Casino: what makes it a top choice for UK গলাচিপায় সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত: মালামালসহ ‘পেশাদার চোর’ শাওন ঘরামী গ্রেপ্তার-গাজীপুর সংবাদ  জামালপুরে লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের ছড়াছড়ি প্রশাসনের নিরবতায় জনমনে প্রশ্ন-গাজীপুর সংবাদ  Palpites para a Copa do Mundo 2026: tudo sobre as odds e dicas para Pronostic gagnant : analyse des cotes pour Brésil vs Norvège à la Coupe du গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে- মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  USDT sportsbook bonuses for World Cup 2026: maximize your betting experience

ছাতকে হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৯৯ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

ছাতকে হাওর রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ।বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ছাতক উপজেলার সিংচাপইড়,জাউয়াবাজার,দক্ষিণ খুরমা ইউনিয়নের চাউলির হাওর এলাকায় ৮,১৮,২৪,২০ ও ১৫ নং পিআইসি পরিদর্শন করা হয়।

পরিদর্শনকারী নেতৃবৃন্দ জানান, অধিকাংশ বাঁধের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ৮ নাম্বার পিআইসিতে খণ্ড-খণ্ড স্থানে বাঁধ নির্মাণ শেষ হলেও সেখানে জরুরি ভিত্তিতে ঘাস লাগানো প্রয়োজন। অন্যথায় বৃষ্টি হলে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ওই পিআইসিতে কোনো সাইনবোর্ডও দেখা যায়নি।

১৮ নাম্বার পিআইসির কাজ শেষ হলেও এখনও ঘাস লাগানো হয়নি। ২০ নাম্বার পিআইসিতে সাইনবোর্ড রয়েছে এবং কাজও শেষ হয়েছে। তবে মাঝখানে কাজ সম্পন্ন হলে ও পূর্ব এবং পশ্চিম পাশের কিছু অংশে এখনও মাটি ভরাট হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, ওই অংশটি পিআইসির আওতার বাইরে রয়েছে।

১৫ নাম্বার পিআইসির কাজ শেষ হয়েছে এবং সাইনবোর্ডও রয়েছে। তবে ঘাস লাগানোর কাজ এখনও বাকি রয়েছে। ২৪ নাম্বারপিআইসির কাজও শেষ পর্যায়ে রয়েছে,তবে মাঝখানে কিছু অংশে এখনও কাজ চলমান। যে অংশের কাজ শেষ হয়েছে সেখানে ঘাস লাগানো জরুরি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,বাঁধের কাজ প্রায় ৮৫ শতাংশ সম্পন্ন হয়েছে। বাঁধের কাজ গত ২৮ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও নির্বাচনসহ বিভিন্ন কারণে কিছুটা বিলম্ব হয়েছে। তবে অসম্পূর্ণ কাজ যথাযথভাবে শেষ করার জন্য সরকারি ভাবে আরও ১৫ দিন সময় বৃদ্ধি করা হয়েছে।

পরিদর্শনকালে হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক শাখার আহবায়ক দিলোয়ার হোসেন ও সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদার বলেন, বাঁধের কাজ মোটামুটি শেষ এবং পর্যাপ্ত মাটি দেওয়া হয়েছে। তবে কয়েকটি স্থানে ঘাস লাগানো হয়নি, কোথাও কোথাও মাটিতে ফাটল দেখা গেছে এবং কিছু জায়গায় মাটি অগোছালো রয়েছে,বিভিন্ন পিআইসি খন্ড- খন্ড স্থান নিচু রয়েছে।তারা আশা প্রকাশ করেন সময়সীমা বাড়ানো হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে এ সকল সমস্যার সমাধান করা হবে। অন্যান্য পিআইসি গুলোতে শিগগিরই জেলা কমিটির নেতৃবৃন্দ সহ তারা পরিদর্শন করবেন। পাশা পাশি প্রশাসন ও মনিটরিং কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, ছাতকে ২৭ টি পিআইসি পরিদর্শনের মাধ্যমে হাওর রক্ষা বাঁধকে মজবুত ও টেকসই করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। পরিদর্শনকালে সংগঠনের সিনিয়র সদস্য জামিল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com