1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

ছাতকের কাজীহাটা গ্রামে ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১০৮ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

ছাতকে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে এবং জামায়াতে ইসলামীর সহযোগিতায় ছাতক সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কাজীহাটা গ্রামে ১৪ রমজান ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিল শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাছুম আহমদ। মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ কবির হোসেন ও সেক্রেটারি মোঃ মিজানুর রহমান হাসনু। আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা হেলাল আহমদ, ইসলামী ছাত্র শিবির উপজেলা শাখার সাবেক সভাপতি ও ছাতক পৌর শাখার নব নির্বাচিত সভাপতি হাফিজ আফজাল হোসেন।

ইফতার ও দোয়া মাহফিলে কাজীহাটা গ্রামের মুরব্বি, যুব সমাজ এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন হাফিজ হাফিজুর রহমান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com