1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ  ছাতকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ (সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠান-গাজীপুর সংবাদ  ছাতকে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আপন দুই ভাই-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি আওরঙ্গজেব কামালের-গাজীপুর সংবাদ 

দরপত্র আহ্বান করেছেন মেয়র,গাছ কেটে ফেলেছেন চেয়ারম্যান, গাছ জব্দ করেছেন ইউএনও-গাজীপুর সংবাদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৩ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার নতুন ভবন নির্মাণের স্থানে থাকা গাছ কাটার জন্য দরপত্র আহ্বান করেছে পৌর কর্তৃপক্ষ। ওই স্থান থেকে দুটি কাঁঠাল গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। গাছ দুটির বর্তমান বাজার মূল্য ২৫ থেকে ৩০ হাজার টাকা হবে বলে স্থানীয়রা জানান। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে । এ বিষয়ে পৌরমেয়র মোস্তাফিজুর রহমান জানান, পৌরসভার নতুন ভবনের জন্য পৌর শহরের মধ্যে থাকা বাশঁবাড়ি মৌজার ২৯০ দাগের হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের পুরনো কাযার্লয়টির জন্য জমি ক্রয় করেন পৌরসভা কতৃর্পক্ষ । বিধি মোতাবেক ইতোমধ্যে পৌরভবন নির্মানের জন্য থাকা নানান প্রজাতির গাছ বিক্রির জন্য দরপত্রের আহবান করা হয়েছে।

সেই দরপত্র অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর দরপত্রের সিডিউল বিক্রির শেষ দিন। মেয়র আরো বলেন, আজ হঠাৎ করে জানতে পারি যে, উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মতিউর রহমান মতি তার লোকজন দিয়ে গাছ কাটতে শুরু করেছে।
পরে বিষয়টি ইউএনও’কে অবগত করেছি।

তিনি এ বিষয়ে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন। জানা যায়, হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের ওই পুরোনো কার্যালয়টি বর্তমানে রাণীশংকৈল পৌরসভার ভিতরে রয়েছে। এখানে পৌরসভার ভবন নির্মাণ করার জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়েছেন পৌরসভা। ওই পরিষদের মধ্যে থাকা কাঠাঁল গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কাটার জন্য সব প্রক্রিয়া শেষে দরপত্র আহবান করেন পৌরসভার মেয়র।
এবিষয়ে হোসেনগাঁও ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি জানান, আমাদের ইউনিয়ন পরিষদের নামে জমির সব কাগজ পত্র আপডেট রয়েছে। সাবেক চেয়ারম্যানের সাথে কি লেনদেন হয়েছে তার কোন তথ্য আমাদের ইউপি পরিষদে জানা নেই। দরপত্র আহবান করার আগে এ বিষয়টি নিয়ে মেয়র আমার সাথে আলোচনা করতে পারতেন, তা তিনি করেননি। সে কারণে কিছুটা ঝামেলা রয়ে গেছে। যার ফলে আমাদের পরিষদের গাছ কাটা হচ্ছে। তবে ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করে কেটে ফেলা গাছ দুটি জব্দ করেছে। তিনি যা ব্যবস্থা নিবেন তাই হবে।
এ বিষয়ে আজ বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন,আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইউপি চেয়ারম্যান বিনা অনুমোদনে গাছ কাটতে পারেন না। কেটে ফেলা কাঠাঁল গাছদুটো জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com