1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
একই মাঠে ঝরল দুটি তাজা প্রাণ: পাট কাটেতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের করুণ মৃত্যু, এলাকায় শোকের মাতম-গাজীপুর সংবাদ  প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প: কাপাসিয়ায় ‘স্মার্ট কৃষি কার্ড’ তথ্য সংগ্রহ শুরু, মিলবে ১০ ধরনের সেবা-গাজীপুর সংবাদ  Pinco casino bonusları: 2026 yılına özel promosyonları keşfedin Micasino en Chile: descubre los mejores bonos y promociones del año Explora el mundo de las apuestas en Ecuador con la bet593 app  ছাতকে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় রথযাত্রা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  গলাচিপায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত-গাজীজুর সংবাদ  নতুন ভোটার হওয়ার ১৫ দিনের বিশেষ সুযোগ : ইসি-গাজীপুর সংবাদ  ৪৫ বছর পর শহীদ জিয়া’র হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক-গাজীপুর সংবাদ  গজারিয়ায় ফিল্মী স্টাইলে ডাকাতির ঘটনায় আটক ১৪ ডাকাত-গাজীপুর সংবাদ 

গাজীপুর -৪ কাপাসিয়া আসনে সত্য ও ন্যায়ের পক্ষে ভোট দিন সিমিন হোসেন রিমি এমপি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২০০ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ এসএম মাসুদ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৭ গাজীপুর (৪) কাপাসিয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভা করেন সিমিন হোসেন রিমি এমপি।

তিনি আজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কড়িহাতা ও তরগাঁও ইউনিয়নের বিভিন্ন নির্বাচনী এলাকায় জনসংযোগ করেন। প্রচারনাকালে প্রতিটি পথসভা জনসমুদ্রে পরিনত হয়। পথসভা গুলোতে সত্য ও ন্যায়ের পক্ষে ভোট দেয়ার আহবান জানান সিমিন হোসেন রিমি এমপি। তিনি বলেন যারা সত্য ন্যায়ের পক্ষে থাকেন তাদেরকে আমি ভালোবাসি। সত্যের জয় হয়েছে বলেই আমি তিন তিনবারই সংসদ সদস্য নির্বাচিত হয়েছি এবং আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়নমূলক কাজ করে এসেছি।

এ-সময় নির্বাচনী পথসভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ডা: হাসিব আহম্মদ, ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম,ইউপি চেয়ারম্যান আইবুর রহমান শিকদার, নির্বাচনী মিডিয়া সমন্বয় উপকমিটির কমিটির সভাপতি আলমগীর হোসেন আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিদ দর্জি,এডভোকেট আসলাম,ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি ফাহিম খাঁন প্রমুখ।

সিমিন হোসেন রিমি বলেন,কোন অপশক্তি আগামী ৭ জানুয়ারি নির্বাচন ঠেকিয়ে রাখতে পারবেনা। সারাদেশে নৌকার পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই আওয়ামী লীগ সরকার গঠন করে এ-দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করবে। তাই কোনো ষড়যন্ত্রই নৌকার সুনিশ্চিত বিজয় ঠেকাতে পারবে না।

বঙ্গতাজ কন্যা রিমি আরও বলেন, এই নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতি স্বত্তার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। আমার অনুরোধ আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য একযোগে কাজ করুন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com