1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় রিমি’র প্রচারনা জমে উঠেছে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৩ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ এসএম মাসুদ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৭ গাজীপুর (৪) কাপাসিয়া আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি’র নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠেছে।

আজ শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা সভা করা হয়। মিছিলে মিছিলে কানায় কানায় ভরে উঠে কানদানিয়া, পাবুর, বরুন স্কুল মাঠ, প্রতিটি পথসভায় মানুষের ঢল নেমেছে ও উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
পথসভায় বক্তব্য রাখেন নৌকার প্রার্থী সিমিন হোসেন রিমি এমপি।

এ সময় তিনি বলেন, আপনারা ২০১১ সাল থেকে আমাকে জনগণের সেবা করার জন্য টানা ৩ বার সংসদ সদস্য নির্বাচিত করেছেন।
আমি আপনাদের দীর্ঘ দিন যাবৎ সেবা করে আসছি। কাপাসিয়ার জনগণের সেবা করার জন্য এবারও নৌকায় ভোট দিবেন আপনাদের পাশে আমাকে রাখবেন।এতোদিন আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার চেস্টা করেছি। আগামীতে এই উপজেলার জনগণের আশা আকাঙ্ক্ষা পূরন করবো ইনশাআল্লাহ। আপনারা দলমত নির্বিশেষে আমাকে ভোট দিবেন। আমি বঙ্গতাজ তাজউদ্দীনের মেয়ে আমরা মাঠের মানুষ, মানুষের জন্য কাজ করি সেবা করি, আপনাদের সাথে ছিলাম এখন ও আছি। যতদিন বেঁচে থাকবো আপনাদের সাথেই থাকতে চাই। রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাবেন আপনারা।

প্রচারনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজগর রসিদ খাঁন,উপজেলা আওয়ামী লীগের লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার,
নির্বাচনী মিডিয়া সমন্বয় উপকমিটির কমিটির সভাপতি আলমগীর হোসেন আকন্দ,উপজেলা প্রচার প্রকাশনা সম্পাদক ইমানউল্লাহ শেখ (ইমু) উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিদ দর্জি,বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ।

এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল মার্কার শামসুদ্দিন খাঁন ও স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদ এর ঈগল মার্কা নিয়ে উপজেলায় বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com