1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম:
জামালপুরে মেয়র পদপ্রার্থী ফিরোজ মিয়ার উঠান বৈঠক অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর।-গাজীপুর সংবাদ  ছাতকে জালালিয়া কামিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি-গাজীপুর সংবাদ  ইসলামপুরে হযরত শাহজালাল (রঃ) ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন-গাজীপুর সংবাদ  গজারিয়ায় যাত্রা শুরু করল ‘ন্যাচার লাউঞ্জ’-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়া অনুষ্ঠিত হয়েছে সকল স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা সম্মাননা স্মারক প্রদান-গাজীপুর সংবাদ  ​স্বপ্ন ছোঁয়ার আগেই নিভে গেল সোনিয়ার জীবনপ্রদীপ: রাণীশংকৈলে মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু-গাজীপুর সংবাদ  জুড়ীতে ৩ কেজি গাঁজাসহ আটক ১-গাজীপুর সংবাদ  Zahraniční Casina Pro České Hráče: jak si nárokovat exkluzivní bonusy a výhody পূর্বাভাসভিত্তিক পদক্ষেপ: ঝুঁকিপূর্ণ ১০০ পরিবারকে অর্থ সহায়তা-গাজীপুর সংবাদ 

গলাচিপায় মাটি কাটতে গিয়ে হামলার স্বীকার দুই বৃদ্ধ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৯৪ টাইম ভিউ

মিঠুন পাল,(পটুয়াখালী) জেলা প্রতিনিধি

জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে পটুয়াখালীর গলাচিপায় মাটি কাটতে গিয়ে হামলার স্বীকার হয়েছে দুই বৃদ্ধ। আহতরা হলেন মোজ্জাম্মেল মৃধা (৬০) ও মিলন মাতবর (৫৫)। তারা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মোজ্জাম্মেল মৃধার ছেলে শহিদুল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোলখালী ইউনিয়নের ১নং ওায়ার্ডের সুহরী গ্রামে এ ঘটনা ঘটে। গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে ভোগদখলীয় সম্পত্তিতে মাটি কাটার কাজ করছিলো আহত দুই বৃদ্ধা। তাদের মাটি কাটতে অভিযুক্ত আনোয়ার হাওলাদার (৫০) তার ছেলেসহ দলবল নিয়ে বাঁধা দেয়। একপর্যায়ে বাকবিতন্ডায় জড়ালে দুই বৃদ্ধার উপর হামলা করে আনোয়ার হাওলাদার ও তার সঙ্গীরা। এসময় দাও, বাশ, লাঠিসোটা নিয়ে মারধরে অংশ নেয় রাসেল, তাহসিন ও জাকির সহ একাধিক নারীপুরুষ। মারধরে মোজাম্মেল মৃধার মাথার তালুতে ও মিলন মাতবরের মাথার বাম পাশে কাটা রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

আহত মোজাম্মেল মৃধার স্বজন রফিক বলেন, ওয়ারিশ সম্পত্তির মাটি কাটতে গিয়ে হামলার স্বীকার হয়েছেন দুই বৃদ্ধ। আনোয়ার হাওলাদার ও তার ছেলেরা পেশিশক্তি দিয়ে জোরজবরদস্তি করতে চায়। মারধরের সময় ধরতে গেলে তাকেও মারধর করা হয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে সেখানে তার উপর হামলার চেষ্টা করা হয়েছে।

মারধরের বিষয়ে আনোয়ার হাওলাদারকে ফোন করা হলে রাসেল হাওলাদার ফোন ধরে কথা বলতে রাজি হয়নি। খোঁজ নিয়ে জানা যায় ঘটনার পর হাসপাতালে আনোয়ার হাওলাদারের ছেলে হাছান ও স্ত্রী লাবনী আক্তার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com