1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ  ছাতকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ (সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠান-গাজীপুর সংবাদ  ছাতকে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আপন দুই ভাই-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি আওরঙ্গজেব কামালের-গাজীপুর সংবাদ  গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ মাটি কাটা রোধে ইউএনও হাফিজুল হকের ঝটিকা অভিযান: ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা-গাজীপুর সংবাদ 

ডিমলায় মোটরসাইকেল ”চোর ।।আটক-৪-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৩০০ টাইম ভিউ

এ হামিদ সরকার (নীলফামারী)

নীলফামারীর ডিমলায় মোটরসাইকেল চুরির মামলায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের আন্তঃজেলা চোর চক্রের সদস্য বলছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, পার্শ্ববর্তী জলঢাকা থানা এলাকার মো. আনছার আলী (৩২) পিতা মৃত আরব আলী, মো. আব্বাস আলী পিতা মৃত মতিয়ার রহমান, মো. লাল মিয়া পিতা মৃত খড়কু মামুদ, মো. লিটন মিয়া পিতা মৃত নজরুল ইসলাম।

থানা সূত্রে জানা যায়, গত ২৬/১/২৪ মো. খাদেমুল আরিফ নামক এক ব্যক্তি তার বাড়িতে চুরি হয়েছে মর্মে একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের সূত্র ধরে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন ডিমলা থানা পুলিশ। অভিযানের একপর্যায়ে পার্শ্ববর্তী জলঢাকা উপজেলা থেকে মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের চারজন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেফতারকৃত চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল ও বাসা বাড়িতে চুরির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তারা নীলফামারীসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় একাধিক মটরসাইকেল এবং বাসা বাড়িতে চুরির ঘটনায় জড়িত। এছাড়া আসামিদের স্থায়ী ঠিকানায় খোঁজ নিয়ে জানা গেছে তারা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ কুমার রায় জানান, বুধবার অথবা শুক্রবার যেকোনো এক সময় রাতে খাদেমুল নামের একজন ভাড়াটিয়া ব্যক্তির বাসায় চুরি হয়। তিনি থানায় মামলা করলে পুলিশ গত শুক্রবার রাত থেকে বিশেষ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী জলঢাকা থানা এলাকা থেকে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চারজনকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com