1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
Új Fun Club Kaszinó Befizetés Nélküli Bónusz 2025 — Közép-Európa Kezdj El Pörgetni Quest-Ce Qui Comprend Le Recevoir Volontaire Pour Modernes Acteur . espace français Tournez Et Gagnez Mikor Éri Meg Játszani Egy Online Játékban · Hungary Vedd Át A Jutalmad Effectief Systemen Om Je Online Roulette Prestaties Te Vergroten – NL Speel & Claim গজারিয়া খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ।-গাজীপুর সংবাদ  মধ্যনগরে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় সিটি ব্যাংকের নতুন উপ-শাখার উদ্বোধন করা হয়-গাজীপুর সংবাদ  চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হলেন আবুল হোসেন মজুমদার -গাজীপুর সংবাদ  উত্তরায় হোটেলে চাঁদা দাবির অভিযোগে কথিত সাংবাদিককে গণধোলাই, তদন্তে পুলিশ-গাজীপুর সংবাদ  A Boabet regisztráció előnyei és hogyan hozhatjuk ki belőle a legtöbbet

মানব কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়া মানবতার ফেরিওয়ালা বাবু’ শেখ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৬ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মানব কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন সমাজকর্মী ও মানবতার ফেরিওয়ালা মোঃ বাবু শেখ ।

উপজেলা বিভিন্ন এলাকায় সামাজিক উন্নয়নে মসজিদ মাদ্রাসা এবং অসহায় হতদরিদ্র এতিম অনাথ প্রতিবন্ধী ও অসুস্থ মানুষকে নিজস্ব অর্থায়নে সাহায্য সহযোগিতা করেছেন বাবু শেখ।

তিনি করোনাকালে নিম্ন আয়ের সাধারণ মানুষের মাঝে মাস্ক ও সেনিটাইজার বিতরণসহ করোনায় লকডাউনে ৪শ’ পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য ও ঔষধ সামগ্রী পৌঁছে দিয়েছেন। এছাড়া দরিদ্র অসহায় ৭৫ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও অসচ্ছল ৫৫ জন মহিলাদের মাঝে সেলাই মেশিন দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন তিনি। মানবতার ফেরিওয়ালা বাবু শেখ দুইটি অসহায় পরিবারকে ভ্যান গাড়ি এবং একটি পরিবারকে অটো রিক্সা ও কর্মস্থলে যাতায়াতের সুবিধার্থে ৭’জন শিক্ষার্থীকে স্কুলে যাওয়া আসার জন্য বাইসাইকেল কিনে দেন। অগ্নিকাণ্ডে ও ভারী বৃষ্টি, ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় ১৪ টি পরিবারের ঘর নির্মাণ করে দিয়েছেন। টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনা এমন শতাধিক লোকজনের আর্থিক সহায়তা প্রদান করেছেন। এলাকার এতিম ছাত্র-ছাত্রীদের পড়াশোনার দায়িত্ব নেন তিনি । মাদক থেকে যুবসমাজকে রক্ষা ও লেখাপড়ার পাশাপাশি খেলায় ধূলায় মনযোগী হওয়ার জন্য এ বছর ১শ’ টি ফুটবল ও জার্সি সহ খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণ করেন । মাদক বিরোধী র‍্যালী ও উঠান বৈঠকে মানুষকে সচেতনত করে যাচ্ছেন তিনি।
১টি সাবমারসিবল ও ৫টি টিউবয়েল ছয়টি পরিবারকে বিশুদ্ধ পানিপানের ব্যবস্থা করেন। উপজেলার ১১ টি ইউনিয়নে ২৩১ টি গ্রামে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, টাকার অভাবে মেয়েদের বিয়ে দিতে সমস্যা হচ্ছিল এরকম অনেক পরিবারকে আর্থিক সহায়তা করেন। বাঘিয়া এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগিতায় পুরনো মাঠ সংস্কার করে আধুনিক স্বাধীনতা মাঠ নামকরণ ও মাঠ সংস্কারে কাজে তার ভুমিকা ছিল অপরিসীম। গাজীপুর জেলার মধ্যে সবচেয়ে বড় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট প্রতিবছরই এর আয়োজন করে থাকেন এই সমাজকর্মী।

তিনি ২০১০ সাল থেকে মানবতার সেবায় নিরলসভাবে অবিরাম কাজ করে যাচ্ছেন। তরুণ সমাজ এখন তাকে মানবতার ফেরিওয়ালা যুব সমাজের আইকন উপাধি দিয়েছেন। ইতিমধ্যে তিনি কাপাসিয়ার ৬১ টি সেচ্ছাসেবী সংগঠনকে একসাথে তৈরি করেছেন। সেচ্ছাসেবী সংগঠনের কয়েক হাজার সমাজকর্মী মানবতার ফেরিওয়ালা বাবু শেখে’র নেতৃত্বে নিজ নিজ এলাকায় মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন।অন্যের সমস্যা যেন তার নিজের সমস্যা মনে করে দুই হাত প্রসারিত করে দেয় এই মানুষটি ।

এছাড়া খেলাধুলা ও মাদক মুক্ত যুবসমাজ গড়ার লক্ষে তৈরি করেছেন একটি ক্লাব ও বই পড়ার জন্য তৈরি করেছেন একটি পাঠাগার। রক্তের ডোনার তৈরি করার জন্য প্রতি মাসে বিভিন্ন এলাকায় ও স্কুল কলেজে ফ্রী মেডিক্যাল ক্যাম্প করে থাকেন। গরীব অসহায় মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা ডাক্তার দ্বারা ব্যবস্থাপত্র, রক্তের গ্রুপ নির্ণয়, ওজন মাপা, প্রেসার ও ডায়াবেটিস পরীক্ষা সহযোগিতা করে যাচ্ছে। প্রতিদিনই বিভিন্ন হাসপাতালে মুমূর্ষ রোগীর জন্য রক্তের ডোনার ম্যানেজ করে দিচ্ছেন এই বাবু শেখ।

তিনি কাপাসিয়া উপজেলা তরগাঁও ইউনিয়নে বাঘিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল হোসেনের ছেলে মোঃ বাবু শেখ । তিনি উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, কাপাসিয়া সেন্টাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ,কাপাসিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংগঠনের সাবেক সভাপতি,তরগাঁও ইউনিয়ন সামাজিক সংঘের সভাপতি ,মানবতার সেবা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা , প্রতিষ্ঠাতা স্বাধীনতা ক্লাব ও পাঠাগার , জাতীয় মাদক নির্মল কমিটির তরগাঁও ইউনিয়নের সভাপতি এছাড়া ও বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করে যাচ্ছেন ।

তিনি বলেন সামাজিক উন্নয়নে মসজিদ-মাদ্রাসায় আর্থিক সহযোগিতা ও দেশে বিদেশে বেকার হয়ে পড়া মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। মাদক মুক্ত সুস্থ সুন্দর সমাজ গঠনের খেলাধুলার কোন বিকল্প নেই যুব সমাজকে রক্ষার স্বার্থে প্রতিবছর ফুটবল ও জার্সি সহ বিভিন্ন উপকরণ দিয়ে থাকি । বিভিন্ন পুরাতন মাঠ সংস্কার করে যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করে যাচ্ছি।
এসব সামাজিক কাজে দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ এর কন্যা সিমিন হোসেন রিমি।

তিনি আরও বলেন, আমার পরিবার আমাকে মানব সেবা করার জন্য সর্বদায় আর্থিক সহ সকল ধরনের সাপোর্ট করে যাচ্ছেন । আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সকলের দোয়া ও সহযোগিতায় যেন মানব সেবায় সারাজীবন কাজ করে যেতে পারি । দলমত নির্বিশেষে মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com