1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১১ মে ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

টোক নয়ন বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯২ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের টোক নয়ন বাজারে অবৈধ স্থাপনা ভেঙে সরকারি জায়গা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

গতকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি ) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমী’র নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

এ-সময় সার্ভেয়ারের মাধ্যমে সরকারি জায়গার বিষয়টি নিশ্চিত করেন এবং তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ স্থাপনা ভেঙে দেন। তবে স্থাপনা নির্মাণকারী সেখানে উপস্থিত না থাকায় কোন ধরনের জরিমানা ও সাজা প্রদান করা হয়নি। ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা থানা পুলিশ, আনসার সদস্যগণ ও স্থানীয় সাংবাদিকসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

জানা গেছে, উল্লেখিত সরকারি জায়গায় অবৈধভাবে বেশ কয়েকটি স্থাপনা নির্মাণে খাস জমি দখল করে কতিপয় ব্যক্তি। রাজনৈতিক ছত্রছায়ায় থেকে ভূমি ব্যবস্থাপনা পরিপন্থী ও সম্পূর্ণ বেআইনিভাবে সরকারি ভূমিতে স্থাপনা নির্মাণ করেন অসাধু ব্যবসায়ীগণ। তাদেরকে নোটিশ করার পর ও স্থাপনা সরিয়ে নেয়নি। প্রশাসনের ওই নির্দেশের

প্রতি কোন তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে বহাল তবিয়তে ব্যবসা চালিয়ে আসছিলেন। থানা পুলিশ ও শ্রমিক নিয়ে উপজেলা প্রশাসন দিনব্যাপী এ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন।

এ-বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমী গণমাধ্যম জবাবদিহি কে জানান,
সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com