1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে তিন দিনব্যাপী স্মার্ট ভূমি সেবা সপ্তাহ মেলা শুরু ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  গজারিয়ায় সালিশে সংঘর্ষে আহত দুই-গাজীপুর সংবাদ  গজারিয়ায় বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে মারধর, সংঘর্ষে আহত ২-গাজীপুর সংবাদ  জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান ——- ফোর্সের কল্যাণ ও শৃঙ্খলায় পুলিশ সুপারের বিশেষ নির্দেশনা-গাজীপুর সংবাদ  তাহিরপুর ভূমিসেবা মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ৩ দিনব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন-গাজীপুর সংবাদ  Förlamad Alternativ Atomnummer 85 FG777 Spelcasino . SE Get Free Bonus Online Frank & Fred Casino Certificeren En Beveiliging Eigenschap — Netherlands Play & Claim WinShark Casino Welke Excentric Van Back Are Uncommitted Atomic Number 85 Filiplay Casino Vertegenwoordigen Beschikbaar Bij Filiplay Gokcasino – NL Try It Now Sunnybet Online Casino Költ UDBet Szerencsejáték-Kaszinó Biztonságos És Támadhatatlan Online Rabona Casino Közép-Európa Deposit & Play

নাটোরের বাগারিপাড়ায় শিক্ষিত যুবকের ১০ কাঠা জমির অপরিপক্ক মিষ্টি লাউ কেটে নষ্ট করেছে দুর্বৃত্ত!-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৩ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের বাগাতিপাড়ায় এক যুবকের ১০ কাঠা জমির অপরিপক্ক লাল তীরের সুইটি মিষ্টি লাউ কেটে নষ্ট করেছে দুর্বৃত্ত। শনিবার (১০ ফেব্রুয়ারী) রাতের কোন এক সময় দুর্বৃত্ত মিষ্টি লাউগুলো কেটে ফেলে। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ যুবক। ক্ষতিগ্রস্থ শিক্ষিত যুবক বাগাতিপাড়া পৌর এলাকার সোনাপাতিল মহলার মোঃ আবু বক্কর ওরফে গেদু মাস্টারের ছোট ছেলে সৈকত হোসেন মারুফ।

পুলিশ ও স্থানীয়রা জানান, শিক্ষিত মারুফ পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের সবজির আবাদ করে থাকেন। এবার তিনি ১০ কাঠা জমিতে লাউ এবং পাশাপাশি তিন মাস আগে আরও ১০ কাঠা জমিতে হাইব্রিড জাতের লাল তীরের সুইটি মিষ্টি লাউয়ের চাষ করেছেন। গোটা জমিতে মিষ্টি লাউয়ে ভরে গেছে। তিনি ভেবেছিলেন এই মিষ্টি লাউ বিক্রি করে কিছু টাকা আয় করবেন। কিন্তু শনিবার রাতের কোন এক সময় তার জমির সব মিষ্টি লাউ কে বা কাহারা কেটে নষ্ট করেছে। এমন ঘৃণিত কাজ যে বা যারাই করুক না কেন তাদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সৈকত হোসেন মারুফ জানান, তিন মাস আগে প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ করে তিনি এই হাইব্রিড জাতের মিষ্টি লাউয়ের চাষ করেন। আর ১৫ থেকে ২০ দিনের মধ্যেই সেগুলো পরিপক্কতা লাভ করবে। পরিপক্ক লাউগুলো বাজারে বিক্রি করতে পারলে প্রায় ৫০ হাজার টাকা লাভ হতো তার। কিন্তু অপরিপক্ক মিষ্টি লাউ কেটে তার সে স্বপ্ন নষ্ট করে দিয়েছে কে বা কারা। মারুফ আরও জানান, গত বছরেও তার প্রায় তিনশত লাউসহ গাছের গোড়া কেটে দিয়েছিলো দুর্বৃত্ত। এভাবে বারবার ক্ষতি করছে কে বা কারা সেবিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তিনি জানান, এলাকায় কারো সাথেই তার কোন ধরনের শত্রুতা নেই এমনকি জমি নিয়ে তার বা তার পরিবারের কারো সাথেই অনয কারো দ্বন্দ নেই। তিনি এ ঘটনায় বাগাতিপাড়া থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। এই ঘটনার সাথে জরিতদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন ক্ষতিগ্রস্থ শিক্ষিত যুবক সৈকত হোসেন মারুফ।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান জানান, ১০ কাঠা জমির মিষ্টি লাউ কেটে নষ্ট মর্মে রোববার দুপুরে একটি লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং এর সাথে জড়িতদের খুঁজে বের করতে কাজ শুরু করেছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com