1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নাগর নদীর ওপারে চা বাগানে দুই চিতাবাঘ, ঠাকুরগাঁও সীমান্তে আতঙ্ক-গাজীপুর সংবাদ  সাবেক এমপি রোজী কবিরের মৃত্যু বার্ষিকীর দোয়া মাহফিলে ডা. শাহাদাত হোসেন- গাজীপুর সংবাদ  ছাতক থানা পুলিশের অভিযানে সুনামগঞ্জ পৌর শহর থেকে সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার পক্ষ থেকে অসহায় পরিবারকে সিমেন্ট প্রদান-গাজীপুর সংবাদ  গজারিয়া দিনভর কোরআন খতমের মাধ্যমে সাংবাদিক আজিজুল হক পার্থ’র মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে রাজনৈতিক দলবদল,ওয়ার্কার্স পার্টির উপজেলা সেক্রেটারির জামায়াতে যোগদান-গাজীপুর সংবাদ  মসজিদ উন্নয়ন ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে চসিক প্রশাসক : ডা. শাহাদাত-গাজীপুর সংবাদ  জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন আব্দুর রহিম-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ 

বৈশাখীতে শুক্রবার তৌসিফ-তটিনীর ‘পরী’-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৭ টাইম ভিউ

বিনোদন ডেস্কঃ

বৈশাখী টেলিভিশনে আগামীকাল (শুক্রবার) রাত ১০.০০টায় প্রচার হবে তৌসিফ ও তটিনী অভিনীত শুক্রবারের বিশেষ নাটক ‘পরী’। গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় রাগিব রাইহান পিয়াল। আরো অভিনয় করেছেন শাওন, জকি আহমেদ জারিফ, সানী, পীরজাদা হারুন প্রমুখ।

নাটকের কাহিনী গড়ে উঠেছে এক সাইকো যুবকের গল্প নিয়ে। গল্পের শুরুতেই দেখা যায় গল্পের নায়ক তৌসিফ আধুনিক এক বাড়ির চিলেকোঠায় ভাড়া নেয়। নির্জন এ বাড়িতে তিনি ছাড়া আর কেউ নেই। সেটি আরেক গল্প যা তখনও অজানা। তবে এ বাড়ির একটি বিষয় যুবককে অবাক করে। যাওয়া আসার পথে প্রতিদিনই এক সুন্দরী মেয়ের চোখাচোখি হয়। দুজনের কথা হয় না কোনো। মেয়েটির প্রতি দুর্বলতা কাজ করতে থাকে ছেলেটির। ভালোলাগার কথাটা কে আগে বলবে সেটিই তার ভাবনার বিষয়। একদিন সকালে ঘর থেকে বের হওয়ার সময় মেয়েটি অবাক করে দিয়ে বলে, সন্ধ্যায় আমি আপনার অপেক্ষায় থাকবো। সায় দেয় ছেলেটি। সন্ধ্যায় ফিরে দেখে মেয়েটি ছাদের দোলনায় তার অপেক্ষায় বসে আছে। ছেলেটি ফ্রেশ হয়ে মেয়েটির কাছে আসে। যেন সারারাত গল্প চলে দুজনের। এভাবেই কেটে যায় কয়েকদিন। এরপর হঠাৎ করেই মেয়েটি নিরুদ্দেশ। মেয়েটিকে দেখার জন্য ছেলেটি পাগল হয়ে যায়। যে সব জায়গায় মেয়েটি দাঁড়িয়ে থাকত সবখানেই চোখ রাখে ছেলেটি। একদিন মেয়েটি যে ঘরে থাকে সে ঘরে ঢুকে যায়। ভিতরে গিয়ে মেয়েটির নাম ধরে ডাকতে থাকে। এ সময় ছেলেটির এক বন্ধু এসে হাজির হয়। ছেলেটির নাম ধরে ডাকতে থাকে। সেদিকে ভ্রুক্ষেপ নেই ছেলেটির। এক সময় ছেলেটিকে তার বন্ধুকে ধরলে সে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপরই দেয়ালে গিয়ে আছড়ে পড়ে বন্ধুটি। বন্ধুর হাত লেগে পড়ে যায় দেয়ালে সাঁটানো মেয়েটির পেইন্টিং করা ছবি। দুজনের চোখে পড়ে দেয়ালে সাঁটানো হার্ডবোর্ড। সন্দেহ হয় তাদের। ভেঙ্গে ফেলে হার্ডবোর্ড। বেরিয়ে আসে মানুষের কঙ্কাল। কঙ্কালের গলায় ঝুলছে সোনার চেনের লকেট। ছেলেটির বুঝতে অসুবিধা হয় না, সে যাকে খুঁজছে এই কঙ্কালটি সেই মেয়ের। এক শিহোরণ জাগানিয়া কাহিনী নিয়ে এভাবেই এগিয়ে চলে নাটকের কাহিনী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com