1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে হিফজুল কুরআন মাদ্রাসায় মহিলা শাখার উদ্বোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় ১০ হাজার সজিনার চারা রোপন কার্যক্রমের উদ্বোধন-গাজীপুর সংবাদ  গজারিয়ায় দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন-গাজীপুর সংবাদ  ছাতকে হাফিজ আব্দুল গনি তালুকদার উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী ও সংবর্ধনা প্রদান-গাজীপুর সংবাদ  সফট বাইটের ম্যানেজার ফয়সালের রহস্যজনক মৃত্যু মরদেহ উদ্ধার; রুমমেট পলাতক, অর্থ আত্মসাৎ এর অভিযোগ.-গাজীপুর সংবাদ  Ako si vybrať najlepšie prvé online kasíno a využiť bonusy Wino Casino: Your Premium Hub for Internet Gambling Excellence Spinhub Casino: The Gateway to Top-tier Online Gaming Superiority Spinhub Casino: The Gateway to Top-tier Online Gaming Excellence Retrozino Casino: Uw Bestemming voor Retro Speelplezier en Hedendaagse Winsten

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন বাকেরগঞ্জের কৃতি সন্তান জনাব বশির আহমেদ, পিপিএম (বার)-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭১ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক :-

গতকাল ১৮/০২/২০২৪ খ্রিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাকেরগঞ্জের কৃতি সন্তান জনাব বশির আহম্মদ পিপিএম (বার) কে অতিরিক্ত আইজিপি হিসাবে পদোন্নতি দিয়েছে।

উক্ত কর্মকর্তা বাকেরগঞ্জ পৌর এলাকার ঐতিহ্যবাহী ডাকুয়া পরিবারে ১৯৭৩ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা সর্বজনশ্রদ্ধেয় জনাব তিনি মোঃ খোর্শেদ আলম ডাকুয়া (আজিজ ডাকুয়া) দীর্ঘ ৩৭ বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন একাধারে একজন শিক্ষাবিদ, পরোপকারী ও সাদা মনের মানুষ। তার মা সালেহা বেগম ছিলেন একজন রত্নগর্ভা জননী।

তিনি স্থানীয় বাকেরগঞ্জ জে এস ইউ হাই স্কুল থেকে মাধ্যমিক, বাকেরগঞ্জ সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (এইচআরএম) এবং ক্রিমিনোলজি বিভাগ থেকে এমএস সম্পন্ন করেন। এছাড়া ক্রিমিনাল জাস্টিস বিষয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৯৮ সালে ১৭তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন। বাংলাদেশ পুলিশ একাডেমির মৌলিক প্রশিক্ষণে তিনি বেস্ট প্রবেশনার এওয়ার্ড লাভ করেন। চাকরী জীবনে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে নারায়নগঞ্জ ও সিএমপি, অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কুষ্টিয়া, রাঙ্গামাটি, টাঙ্গাইল, নেত্রকোনা, ও হাইওয়ে পুলিশ বগুড়াতে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। বিচক্ষণ ও করিৎকর্মা এই পুলিশ অফিসার পুলিশ সুপার হিসেবে পিরোজপুর, ভোলা ও চাপাই নবাবগঞ্জে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে পুলিশের উর্ধ্বতন কর্মকতাদের নজর কারেন। নিরহংকার এই পুলিশ কর্মকর্তা পুলিশ বাহিনীর মাঝে মানবিক, সৎ, মেধাবী ও চৌকস অফিসার হিসেবে পরিচিত। তিনি মাঝে কিছুদিন তিনি পুলিশ হেডকোয়ার্টস এ দায়িত্বে ছিলেন। ভোলাতে থাকাকালীন জলদস্যু নিয়ন্ত্রণে অসাধারণ সাফল্য অর্জন করায় পিপিএম পদক লাভ করেন। এরপর চাপাই নবাবগঞ্জে থাকাকালীন মাদক, সন্ত্রাস ও চোরাচালান রোধে অভূতপূর্ব সাফল্য অর্জন করায় দ্বিতীয়বারের মতো পিপিএম পদক লাভ করেন। ২০১৬ সালে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাবার পর রংপুর রেঞ্জ এ দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তিনি ডিআইজি পদে পদোন্নতি লাভ করার পর পুলিশ হেড হেডকোয়ার্টার্স এবং বর্তমানে তিনি পুলিশ টেলিকমে কর্মরত আছেন। তিনি লাইবেরিয়া শান্তি মিশনে অংশগ্রহণ করেন। এছাড়া তিনি ইতালি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং ২ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com