1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

৩০ শে জুনের মধ্যে আইসিটি নিয়ন্ত্রিত সকল সরকারি প্রতিষ্ঠানকে লাভজনক করতে না পারলে বিকল্প ব্যবস্থা- হুঁশিয়ারি পলকের-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭১ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নতুন করে আর কোন বিনিয়োগ নয়, আগামী ৩০জুনের মধ্যে টেলিটক, বিটিসিএল, টেশিস সহ যতগুলো সেবা প্রদানকারী ও ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে লাভজনক না হলে বিকল্প ব্যবস্থা না হবে বলে হুঁশিয়ারি প্রদান করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি আজ মঙ্গলবার সকালে নাটোর জেলা আইনজীবী সমিতি’র ২০২৪-২৫ নির্বাচনের ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, ফেসবুক থেকে সম্পূর্ন ভাবে বিজ্ঞাপন বন্ধ করা হয়নি। ফেসবুক ও বন্ধ করেনি। বিজ্ঞাপন ব্যাপারে বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নিয়েছে। কোন নিবন্ধদিত কোম্পানি বিজ্ঞাপন সংস্থা হিসেবে নিয়ম মেনে কাজ তাদের কোন সমস্যা নেই।’ ফেসবুক কোম্পানিকে বার বার বলা হয়েছে বাংলাদেশে তাদের যেন অফিস চালু করা হয়। এতে করে সমস্যা হলে দ্রুত তা সমাধান করা যাবে। তাতে করে তাদের ব্যবসা বৃদ্ধি পাবে, সাথে সাথে আমাদেরও বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এতে আমাদের মেধাবী ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে। ই-কমার্স ব্যবসায় কোন প্রভাব পড়বেনা বলেও জানান তিনি’।

নাটোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বঙ্গবন্ধু আওয়ামী আইজীবী পরিষদের মনোনিত প্রসাদ কুমার তালুকদার সভাপতি ও জাহাঙ্গীর হোসেন পরিষদ সাধারণ সম্পাদকসহ ১১টি পদে প্রতিদ্বদ্বিতা করছেন।
আর জাতীয়তাবাদি আইনজীবী ঐক্য পরিষদের মনোনিত সিনিয়র সহ সভাপতি এস এম লুৎফর রহমান রাব্বানী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শরীফুল হক মুক্তাসহ মোট ১০ পদে প্রদিদ্বিদ্বতা করছেন। এছাড়া আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে প্রতিদ্বিদ্বতা করছেন আবু আহসান টগর। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩০৭জন। ভোট গ্রহন সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে ৪টা পর্যন্ত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com