1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
Best new Non GamStop Casino 2026: Unlock massive bonuses and fast payouts for UK DBbet UZ’da 24/7 qo’llab-quvvatlash: xavfsiz o’yin tajribasi রহস্যজনক অন্তর্ধান: কাপাসিয়ায় মিলল স্কুলছাত্রের রক্তমাখা ইউনিফর্ম, নিখোঁজ অন্তর-গাজীপুর সংবাদ  লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেড শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৩০ আগষ্ট-গাজীপুর সংবাদ  তাহিরপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ:-গাজীপুর সংবাদ  Your essential guide to the best online betting Canada: Legal insights and favorite sites Claim your bonuses at Online Pokies NZ: tips for making the most of promotions ছাতকে রাধানগর মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্ত দুই শিক্ষার্থী-কে সংবর্ধনা প্রদান-গাজীপুর সংবাদ  পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে মোবারক র‌্যালি বাস্তবায়নে নেতৃবৃন্দের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময়-গাজীপুর সংবাদ  Mostbet’le online oyun oynamanın en güvenilir yolları

গজারিয়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেছে কৃষকের-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১১৩ টাইম ভিউ

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে শাহাদাত হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

​গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের কলসেরকান্দি গ্রাম সংলগ্ন মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে শাহাদাত তার পালিত গরুটি বাড়ির পাশের মাঠে চড়াতে দিয়ে আসেন। সকাল ১০টার পর হঠাৎ আকাশ মেঘলা হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির তীব্রতা না কমায় শাহাদাত মাঠ থেকে তার গরুটি আনতে যান। গরু নিয়ে বাড়ি ফেরার পথে সকাল পৌনে ১১টার দিকে আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। ​পরবর্তীতে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য জসিম উদ্দিন মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, আক্রান্ত হওয়ার পর স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ওই কৃষককে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com