1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
Acceso seguro a casinos online: descubre promociones y juegos en 2026 ঠাকুরগাঁওয়ে চায়ের দোকানে বজ্রপাত: নারীসহ নিহত ২, আশঙ্কাজনক ২-গাজীপুর সংবাদ  বরযাত্রীবাহী মাইক্রোবাসের ভয়াবহ দুর্ঘটনা, আহত ১৩; দুইজনের অবস্থা আশঙ্কাজনক-গাজীপুর সংবাদ  ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: ঠাকুরগাঁওয়ে- মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় নব যোগদানকৃত ইউএনও হাফিজুল হক কে মুক্তিযোদ্ধা সংসদের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়-গাজীপুর সংবাদ  এক নেতৃত্বে সাফল্যের অভিযাত্রা: ৮ এপিবিএনের ১৪ মাসে ১৬৬ গ্রেফতার, ২ লক্ষাধিক ইয়াবা ও অস্ত্র উদ্ধার-গাজীপুর সংবাদ  ছাতকে অপ্রাপ্তবয়স্ক চালকের অটোরিকশায় গুরুতর আহত এক স্কুল ছাত্রী-গাজীপুর সংবাদ  ছাতকে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী এক যুবক নিহত, হাসপাতালে পরিবারের কান্নার রোল-গাজীপুর সংবাদ  প্রধানমন্ত্রী তারেক’কে ক্ষমতাচ্যুত’র কঠোর হুশিয়ারি:নাসিরুউদ্দীন-গাজীপুর সংবাদ  সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কৃত হলেন সদর থানা পুলিশ-গাজীপুর সংবাদ 

বরযাত্রীবাহী মাইক্রোবাসের ভয়াবহ দুর্ঘটনা, আহত ১৩; দুইজনের অবস্থা আশঙ্কাজনক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৫ টাইম ভিউ

হুমায়ুন কবির (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

দিনাজপুরের সেতাবগঞ্জে বিয়ে অনুষ্ঠান শেষে বরযাত্রী নিয়ে বাড়ি ফেরার পথে ঠাকুরগাঁওয়ে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে সজোরে ধাক্কা দিলে অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে রেফার করা হয়েছে। সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ভেলাপুর ব্রিজে, লক্ষ্মী কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলা মাইক্রোবাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে প্রচণ্ড বেগে আঘাত হানে। বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে আহতদের উদ্ধার করেন।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে দ্রুত ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
গুরুতর আহত হয়েছেন মো. আ. করিম (৩০), পিতা— মো. ইউনুস আলী, শাহবাজপুর, বালিয়াডাঙ্গী এবং অনিমেষ রায় (১৬), পিতা— জগন্নাথ রায়, পরদেশীপাড়া, লাহিড়ী, বালিয়াডাঙ্গী। চিকিৎসকদের পরামর্শে তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ছাড়া আহত সুজন চন্দ্র রায় (২৪), মনোরঞ্জন রায় (২০), বিজয় রায় (৩৫), হৃদয় রায় (৩০), অশেষ চন্দ্র রায় (২১), ক্ষিতেষ চন্দ্র রায় (১৭), ধ্রুব চন্দ্র রায় (১৬), সূর্যকান্ত রায় (১৫), মো. মোক্তারুল ইসলাম (৩২), নারায়ণ চন্দ্র রায় (১৮) এবং মো. সারোয়ার আলম (২৯) ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের মাথা, হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি অথবা চালকের অসাবধানতাকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্বজনরা হাসপাতালে ছুটে এসে আহতদের খোঁজখবর নিচ্ছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে এবং পলাতক চালককে শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com