1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
Chicken Road official site: explore real money games and demo mode benefits طرق الدفع السريعة في 1xbet Tunisie: كيف تودع وتسحب أرباحك بأمان কাপাসিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড-গাজীপুর সংবাদ  ফেনীতে যৌতুক দায়ে গোপনাঙ্গহানীকারী প্রধান আসামি পারভেজ গ্রেপ্তার এসআরবি-৭-গাজীপুর সংবাদ  *ছাতকে গরু ক্রয়ের এক লক্ষ টাকা, মোবাইল ছিনতাই* ছিনতাইর শিকার মাসুক মিয়া হাসপাতালে ভর্তি-গাজীপুর সংবাদ  জামালপুরে যৌনপল্লীতে পুলিশের অভিযান, ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার-গাজীপুর সংবাদ  Casino Online Argentina: aprovecha los mejores bonos y promociones en 2026 Beste Online Casino Nederland 2026: Hoe je snel en veilig kunt storten en uitbetalen ছাতকে অবসরজনিত শিক্ষকদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভা অনুষ্টিত-গাজীপুর সংবাদ  Exklusive Einblicke in den VIP Club des Stake Online Casino Österreich

রাণীশংকৈলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৪৮ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, জুলাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার এবং রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করার দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে পৌর শহরের কুয়েত মসজিদ সংলগ্ন দলীয় কার্যালয় থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবদিঘি যাত্রী ছাউনি জিরোপয়েন্ট এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় মিছিলজুড়ে বিভিন্ন দাবিসংবলিত স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মিন্নাতুল্লাহ পাঠানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মতিউর রহমান, জেলা ছাত্রশিবিরের সভাপতি আনিস আহম্মেদ এবং উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মোকাররম হোসাইন। সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের

বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।বক্তারা তাদের বক্তব্যে দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে রাষ্ট্রীয় সম্পদের অপচয়, দুর্নীতি এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের সুযোগ বন্ধ হবে। তাদের ভাষ্য, এ কারণেই সরকার এ সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।তারা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসকারীরা, স্বাধীন গুম কমিশন গঠনের বিরোধিতাকারীরা এবং জুলুম-নির্যাতনের সংস্কৃতি টিকিয়ে রাখতে আগ্রহীরাই গণভোটের রায় বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে। বক্তারা দাবি করেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে সংস্কারের পক্ষে মত দিয়েছেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও সেই সংস্কার বাস্তবায়ন না হওয়ায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। তাই জনগণের দেওয়া রায়ের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, প্রয়োজনীয় সংস্কার কার্যকর করা এবং জুলাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার সম্পন্ন করার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান তারা।সমাবেশের শেষ পর্যায়ে সভাপতি মাওলানা রফিকুল ইসলাম পরবর্তী কর্মসূচির ঘোষণা দিয়ে উপস্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com