1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদক ও জুয়াবিরোধী সমাবেশ,সামাজিক প্রতিরোধের আহ্বান পুলিশ সুপারের-গাজীপুর সংবাদ  নজরুল বর্ষ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা সম্পূর্ণ-গাজীপুর সংবাদ  ¿Qué tácticas implementa Mourinho que puedes aplicar en Mediterráneo Digital? Cómo elegir los mejores casinos online de España en 2026: seguridad en retiros y Как найти тихую и безопасную квартиру на сутки в Гомеле для всей семьи নরসিংদী রায়পুরা মরজাল ইউনিয়নে চেয়ারম্যান পদপপ্রার্থী জাকির হোসেন মুন্সি জনগণের পাশে থাকার পপ্রত্যয়ে এগিয়ে চলছেন।-গাজীপুর সংবাদ  নরসিংদী ‘দুর্গাপূজা ঘিরে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত ফ্যাসিস্ট সংগঠন’-গাজীপুর সংবাদ  Los 10 mejores casinos en 2026: cómo acceder a pagos rápidos y seguros en ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের-গাজীপুর সংবাদ  গলাচিপায় ৩২ হাঁস নিধনের অভিযোগ, প্রতিবাদ করায় বাবা-ছেলেকে মারধর-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় নব যোগদানকৃত ইউএনও হাফিজুল হক কে মুক্তিযোদ্ধা সংসদের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৮৬ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর )প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব হাফিজুল হক কে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। শুভেচ্ছা প্রদান শেষে বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ (০২ আগষ্ট) সোমবার বিকাল সাড়ে চারটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় কাপাসিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শামসুউদ্দিন খাঁন। তিনি তার বক্তব্যে বলেন, “আমরা বীর মুক্তিযোদ্ধারা নব যোগদানকৃত ইউএনও মহোদয় কে আন্তরিক অভিনন্দন জানাই। উনার যোগদানে আমরা আনন্দিত। আমরা আশা করি, তিনি মুক্তিযোদ্ধাদের স্বার্থ রক্ষায় এবং উপজেলার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন। মুক্তিযোদ্ধাদের যেকোনো প্রয়োজনে তিনি সবসময় পাশে থাকবেন বলে আমরা বিশ্বাস করি।”

এ-সময় ইউএনও জনাব হাফিজুল হক তাঁর বক্তব্যে বলেন, “কাপাসিয়া একটি ঐতিহাসিক স্থান, তাজউদ্দিন আহমদের জন্মভূমি। এই উপজেলায় কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত। বীর মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারব না। আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। আমরা একসাথে কাপাসিয়ার উন্নয়নে কাজ করব।” তিনি মুক্তিযোদ্ধাদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সমস্যা সমাধানে সবসময় সচেষ্ট থাকার আশ্বাস দেন। মতবিনিময় সভায় কাপাসিয়া উপজেলার বিভিন্ন সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সদস্য সচিব জনাব খন্দকার আজিজুর রহমান পেরা। তিনি বলেন, “নতুন ইউএনও মহোদয় একজন তরুণ ও উদ্যমী অফিসার। উনার মাধ্যমে কাপাসিয়ার উন্নয়নে নতুন গতি সঞ্চারিত হবে বলে আমরা আশা করি। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের এই উদ্যোগ কে স্বাগত জানাই। আমরা সবাই মিলে কাপাসিয়া কে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।”

সভা শেষে এক অনাবিল পরিবেশের সৃষ্টি হয়। বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা ও নতুন ইউএনওর আশ্বাস স্থানীয় জনগণের মনে আশা জাগিয়েছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com