
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় GFFO-এর আর্থিক সহায়তায় , Malteser ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা চত্বরে এ আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা-জনাব মোঃ মুহিবুল ইসলাম, তাহেরপুর সদর ইউনিয়ন এর চেয়ারম্যান-জনাব জুনাব আলী, ইরা টুগেদার ২.০ প্রকল্প সমন্বয়কারী- জনাব প্রসূন রায়, জনাব -আয়েশা আক্তার, মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার, নাজমুন্নাহার মনি, ফিল্ড কো-অর্ডিনেটর,অন্যান্য কর্মীবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, উপজেলার দুর্গম ও দূর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ সহায়তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ও তাহিরপুর সদর ইউনিয়ন এর মোট ৩০০ টি পরিবারের মাঝে চাল, ডাল, ছোলার ডাল,তেল, লবণ, চিড়া,চিনি ইত্যাদি প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উপকারভোগীরা বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও আর্থিক সংকটের সময়ে এই খাদ্য সহায়তা তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দুর্যোগ ও সংকটের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। প্রকৃত ক্ষতিগ্রস্ত ও দরিদ্র পরিবারগুলো যাতে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা পায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
Leave a Reply