1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী।-গাজীপুর সংবাদ  মোহনা টিভির সিইও অপসারণের খবর ভিত্তিহীন দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি নর্থ ওয়েস্ট ইউকের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির।-গাজীপুর সংবাদ  ছাতকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আয়োজনে “জ্ঞানদ্বীপ” মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন-গাজীপুর সংবাদ  নির্বাচনী সাবসেন্টার স্থানান্তরের দাবিতে ছাতকের ছনখাইড়ে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  নাটোরের নলডাঙ্গায় আবারও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে রাত পোহালেই বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নির্বাচন-গাজীপুর সংবাদ  কাপাসিয়ার ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মেহেদী হাসান বাচ্চু: রাজপথের লড়াকু সৈনিক থেকে জনসেবার অঙ্গীকার-গাজীপুর সংবাদ  ২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই শিক্ষামন্ত্রী-গাজীপুর সংবাদ  বাবার শেষ ইচ্ছা পূরণে চাচার পাশে ভাতিজা, চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন কিনতে দিলেন অর্থ- গাজীপুর সংবাদ 

সিলেটে ভাষা শহীদদের প্রতি বিএমএসএস’র শ্রদ্ধা নিবেদন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭২ টাইম ভিউ

মোঃ নিজাম উদ্দিন সিলেট থেকেঃ

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)।

বিএমএসএস’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার সিলেট ব্যুরো প্রধান মোহাম্মদ হানিফের নেতৃত্বে বুধবার (২১ ফেব্রুয়ারি) সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় ছিলেন- সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিনিয়র রিপোর্টার সুনির্মল সেন, ক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক নববাণী পত্রিকার সিলেট ব্যুরো মোহাম্মদ কামরুল হাসান, সহ-সভাপতি ও বাংলাদেশ সমাচার পত্রিকার সিলেট ব্যুরো প্রধান মোশাররফ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল ‘সুরমামেইল.কম’র ভারপ্রাপ্ত সম্পাদক ফয়সাল আহমদ, দপ্তর সম্পাদক ও জাতীয় দৈনিক সবুজ নিশান পত্রিকার সিলেট ব্যুরো শহিদ আহমদ খান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান ফয়ছল কাদির, জাতীয় দৈনিক গণমুক্তি পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি সবুজ মিয়া, নিউজ বাংলা পত্রিকার ফটো সাংবাদিক ইস্তিয়াক আহমদ লিমন প্রমূখ।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির এই দিনে রফিক, সালাম, বরকত, সফিউর, জব্বাররা মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন। তাদের তাজা রক্তের বিনিময়ে শৃঙ্খলমুক্ত হয়েছিল মায়ের ভাষা বাংলা। আজও তাদের ভোলেনি বাংলার মানুষ।

রাত ১২টা ১ মিনিটে অর্থাৎ অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদমিনার বাস্তবায়ন পরিষদের মাধ্যমে সিলেটে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের কর্মসূচি শুরু হয়। প্রশাসনের বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ফুল হাতে শ্রদ্ধা নিবেদন করে। একে একে শ্রদ্ধার ফুলে ভরে উঠে শহীদ মিনার বেদী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com