
হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় হানিফ কোচের ধাক্কায় প্রাণ গেলো আনারুল ইসলাম (৪৩) নামে এক ভ্যানচালকের। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশন এর উত্তরে ঘোঘুডারা নামক স্থানে
এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত ভ্যানচালক আনারুল ইসলাম উপজেলার ভাংবাড়ি উত্তরপাড়া গ্রামের আশিরউদ্দিনের ছেলে।প্রত্যক্ষদর্শিরা জানায়, এদিন সকালে ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার নৈশ হানিফ কোচ এন্টারপ্রাইজ যাহার নং ঢাকা মেট্রো ব :১৫১৯৬৩। দ্রুতগামী কোচটি
নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার্জার ভ্যানকে পিছন থেকে ধাক্কা দিলে ভ্যানচালক কোচের ধাক্কায় ছিটকে পড়ে। এতে কোচের চাকায় তার একটি পা সমস্ত পিষ্ট হয় এবং অপর পা ও মাথায় প্রচন্ড আঘাত পায়। সাথে সাথে ফায়ার সার্ভিসের সদস্যরা ওই ভ্যান চালককে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রোগীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেফার্ড করা হয়। পরে এদিন সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ফিরোজ আলম এ তথ্য নিশ্চিত করেন। রাণীশংকৈল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসিম ইকবাল বলেন, গুরুতর আহত ভ্যান চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে তার পায়ের অবস্থা দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিক ভাবে রংপুর মেডিকেলে রেফার্ড করেন। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply